শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

ভার্গো ফার্মাসিউটিক্যালসের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম উদীয়মান ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভার্গো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে গ্রামীণফোন। চুক্তি অনুযায়ী, ভার্গো ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা এখন থেকে  গ্রামীণফোনের সংযোগ ও অন্যান্য ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন।

গ্রামীণফোনের বিজনেস ডিভিশনের ডিরেক্টর নাসার ইউসুফ এবং ভার্গো ফার্মাসিউটিক্যালসের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর  সৈয়দ ইশমাম ফারুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ এমওইউ’তে স্বাক্ষর করেন।  অনুষ্ঠানে গ্রামীণফোনের সাব সেগমেন্ট হেড শাখাওয়াত হোসাইন খান এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার মো. জামিল উদ্দীন এবং  ভার্গো ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাফিস নজরুল রাইয়ান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমওইউ অনুযায়ী, ভার্গো ফার্মাসিউটিক্যালসের সকল অফিস পরিবহনে ভিটিএস সুবিধা, তাপমাত্রা পরিমাপক সফটওয়্যার ও ডিভাইস, টিম ট্র্যাকার সেবা এবং চিকিৎসকদের জন্য গিফট রাউটার সুবিধা দিবে গ্রামীণফোন।

এ নিয়ে গ্রামীণফোনের বিজনেস ডিভিশনের ডিরেক্টর নাসার ইউসুফ বলেন, ‘আমাদের দেশের ওষুধ শিল্প খাতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে  ভার্গো ফার্মাসিউটিক্যালসের সাথে এমওইউ স্বাক্ষর করতে পেরে এবং তাদের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে সহায়তা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি