শনিবার, অক্টোবর ৩, ২০২৬
32.4 C
Dhaka

ভারতীয় প্রতিষ্ঠানে ৯০ শতাংশ কর্মীর চাকরি খেল এআই

টেকভিশন২৪ ডেস্ক: ভারতীয় প্রতিষ্ঠান দুকান- এর প্রধান নির্বাহী তার গ্রাহক সহায়তা কর্মীদের ৯০ শতাংশ একটি এআই চ্যাটবট দিয়ে প্রতিস্থাপন করেছেন। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে অনলাইনে নিজেদের ক্ষোভ জানাচ্ছেন নেটিজেনরা। এআই নিয়ে শঙ্কার মধ্যে এমন ঘটনা আরও ভয়ের জন্ম দিয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সিইও সুমিত শাহ টুইটারে লিখেছেন, ‘চ্যাটবট গ্রাহকের প্রশ্নের প্রতিক্রিয়া এবং সমাধানের সময়কে ব্যাপকভাবে কমিয়ে এনেছে। কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্তটি “কঠিন” তবে “প্রয়োজনীয়” ছিল।’

অনেকেই শাহের টুইটের সমালোচনা করেছেন, তাকে নির্মম এবং ব্যাঘাতমূলক বলে অভিযুক্ত করেছেন। তারা শাহের কাছে জানতে চেয়েছেন, ছাঁটাই হওয়া কর্মীদের কোনো সহায়তা দেওয়া হয়েছিল কিনা।

সমালোচনার জবাব দিয়ে শাহ বলেন, ‘তিনি লিঙ্কডইনে তার কর্মীদের সহায়তার বিষয়ে পোস্ট করবেন।’ তিনি আরও বলেন, টুইটারে লোকেরা কেবল লাভের দিকটা দেখেন, সহানুভূতির ক্ষেত্রে তাঁরা নেই।

গত মার্চে গোল্ডম্যান স্যাকসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মানুষের করা কনটেন্ট জেনারেশনের মোট কাজের এক-চতুর্থাংশ করে ফেলতে পারবে এআই। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর হিসাব করলে প্রায় ৩০ কোটি চাকরি খেয়ে ফেলবে এআই। এবং এর প্রভাব হবে সত্যিকার অর্থেই ভয়াবহ।

আশার কথা হলো, দুঃসংবাদের পাশাপাশি সুসংবাদও আছে। বিশেষজ্ঞরা বলছেন, যেসব কাজে মানুষের মানবিক গুণাবলী উপাদান হিসেবে ব্যবহৃত হয়, সেসব কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা অচল। বিশেষ করে যেসব কাজে আবেগীয় বুদ্ধিমত্তা এবং মৌলিক ও অভিনব চিন্তা-ভাবনার প্রয়োজন হয়, সেসব কাজ মানুষ দিয়েই করাতে হবে। সেখানে রোবট বা এআই দিয় কাজ হবে না।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি