শনিবার, অক্টোবর ৩, ২০২৬
32.4 C
Dhaka

ফাইভজি ফোন নিয়ে ফিরছে হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: বছরের শেষ নাগাদ ফাইভজি স্মার্টফোন প্রযুক্তিতে ফিরে আসার পরিকল্পনা করছে চীনের হুয়াওয়ে টেকনোলজিস। তিনটি গবেষণা সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানায়, সরঞ্জাম বিক্রয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন এ উদ্যোগ।

প্রতিবেদনে বলা হয়, আভ্যন্তরীণভাবে ফাইভজি চিপ সংগ্রহ করবে হুয়াওয়ে। এ ক্ষেত্রে সহায় হয়েছে দেশীয় প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কোম্পানি (এসএমআইসি)।

ফাইভজি ফোনের বাজারে ফিরে আসা কোম্পানিটির জন্য বড় বিজয়। কারণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর প্রায় তিন বছর ধরে কোনোভাবে টিকে আছে হুয়াওয়ে। ২০২০ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল ছয় হাজার ৭০০ কোটি ডলার। শীর্ষ এই অবস্থান থেকে পরের বছর আয় প্রায় ৫০ শতাংশ কমে যায়।

অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে একসময় বিশ্বের বৃহত্তম হ্যান্ডসেট নির্মাতা হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিল শেনজেন-ভিত্তিক টেক জায়ান্টটি। কিন্তু ২০১৯ সাল থেকে দৃশ্যপট পাল্টে যায়। মার্কিন বিধিনিষেধের কারণে নতুন সংস্করণের জন্য প্রয়োজনীয় চিপমেকিং সরঞ্জামে তাদের প্রবেশ হ্রাস পায়।

এ সময় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো হুয়াওয়েকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে। তবে অভিযোগ বরাবরই অস্বীকার করেছে চীনা কোম্পানিটি। এরপর থেকে মজুদকৃত চিপ ব্যবহার করে সীমিত পরিসরে ফাইভজি সেট তৈরি করে হুয়াওয়ে।

নিষেধাজ্ঞা কার্যকরের আগে ২০১৯ সালে বিশ্বব্যাপী ২৪ কোটি ৬ লাখ স্মার্টফোন সরবরাহ করেছিল। বছর হিসেবে এটি ছিল সর্বোচ্চ।

রাষ্ট্র-সমর্থিত চায়না সিকিউরিটিজ জার্নাল চলতি মাসে জানিয়েছে, হুয়াওয়ের সরবরাহ লক্ষ্যমাত্রা চলতি বছরে ৪ কোটি ইউনিটে উন্নীত হচ্ছে। বছরের শুরুতে ৩ কোটি বলা হয়েছিল। যদিও এতে ফাইভজি সংক্রান্ত কোনো তথ্য ছিল না।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি