বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
29 C
Dhaka

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা প্রদানে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট দিচ্ছে রবি

টিভি২৪ ডেস্ক: দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি’র সাথে একটি সমঝোতা স্মারক সই করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সাশ্রয়ী মূল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যহত রাখার সুবিধার্থে এ চুক্তিটি করা হয়।

চুক্তির আওতায় আগ্রহী যে কোন বিশ্ববিদ্যালয়কে সাশ্রয়ী মূল্যে ৩০ দিন মেয়াদসহ ৩০জিবি ডাটা প্যাক প্রদান করবে রবি।

একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল এবং ইউজিসি’র সেক্রেটারি ডা. ফেরদৌস জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন ।

এ সময় রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসির সম্মানিত সকল সদস্য, রবি’র ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসান, মার্কেট অপারেশন’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম ভূঁইয়া, এন্টারপ্রাইজ বিজনেস’র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম এবং এন্টারপ্রাইজ বিজনেস’র জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

রবিই প্রথম অপারেটর যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য এই অভাবনীয় ডাটা প্যাকেজটি চালু করেছে।

ইউজিসির সাথে চুক্তি সইয়ের আগেই সাশ্রয়ী মূল্যের ডেটা প্যাকের অফারটি গ্রহণের জন্য ১২টি শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় রবির সাথে সমঝোতা স্মারক সই করেছে। এগুলোর মধ্যে রয়েছে বুয়েট, চুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

প্রায় ৭৫ হাজার শিক্ষক এবং শিক্ষার্থী ইতিমধ্যে এই অফারটির সুবিধা উপভোগ করছেন। ইউজিসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্যও অফরটি উপভোগের পথ আরো সহজ হয়ে গেল।

দেশের ডিজিটাল শিক্ষায় রবি অগ্রণী ভূমিকা পালন করছে। কোম্পানিটি তৈরি করেছে দেশের বৃহত্তম অনলাইন স্কুল রবি-টেন মিনিট স্কুল। প্ল্যাটফর্মটি মহামারী চলাকালে দেশজুড়ে লাখ লাখ শিক্ষার্থীর জন্য মানসম্পন্ন শিক্ষা গ্রহণের প্রাথমিক উৎস হিসেবে কাজ করেছে।

শুধু তাই নয় শিক্ষামুলক কন্টেন্ট’র ভিডিওচিত্র ধারণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (ক্লাস ৬-১০) তাদের স্টুডিওগুলো ব্যাবহারের সুযোগ দিয়েছে রবি-টেন মিনিট স্কুল।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি