শনিবার, অক্টোবর ৩, ২০২৬
32.8 C
Dhaka

‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’-এর বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত অনুষ্ঠান চট্টগ্রাম বিভাগে

টেকভিশন২৪ ডেস্ক: আজ ১২ জুলাই (বুধবার) সকাল ১১ টায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে ‘সম্ভাবনাময় কর্মক্ষেত্রের নতুন দিগন্ত’ শিরোনামে এক দক্ষতা উন্নয়নভিত্তিক সেমিনারের আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে “বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (চট্টগ্রাম বিভাগ)”-এর দুইদিনব্যাপী উদযাপন।

এরপর আগামীকাল ১৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত হবে ‘ফস্টারিং বিপিও ইন্ডাস্ট্রি টু অ্যাচিভ স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক পলিসি ডায়লগ সেশন। একইদিনে “বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (চট্টগ্রাম বিভাগ)”-এর মূল অনুষ্ঠান বিকাল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমী, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ এবং চাকুরি মেলা চলতে থাকবে একইসঙ্গে। আর চট্টগ্রামের আয়োজনের মধ্য দিয়েই ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’-এর বিভাগীয় পর্যায়ের ইতি টানা হবে।

দেশব্যাপী তথ্যপ্রযুক্তি তথা বিপিও শিল্পের সম্প্রসারণ, দক্ষ জনশক্তি উন্নয়ন, বিভাগীয় পর্যায়ের বিপিও শিল্পের নীতিনির্ধারণী পর্যায়ের নানান দিক, তথ্যপ্রযুক্তিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানগুলোর সম্ভাবনাকে কাজে লাগানো ও তাদের সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ, তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা তৈরিসহ চাকরি মেলা আয়োজন, নীতিসংক্রান্ত সম্ভাব্য পরিমার্জনের প্রস্তাবনা ও আবশ্যিকতা নিয়ে বিশদ আলোচনার উদ্দেশ্যে মে-জুলাই মাসব্যাপী আটটি বিভাগজুড়ে পালিত হচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ, শীর্ষ সম্মেলন “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”।  

“বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (চট্টগ্রাম বিভাগ)”-এর মূল অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি, মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় । অন্যদিকে পলিসি ডায়লগ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম। এছাড়াও উপস্থিত থাকবেন বিপিও শিল্পের কর্তাব্যক্তিসহ বিভাগীয় পর্যায়ের সরকারি প্রতিনিধিগণ ও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, পঞ্চমবারের মত বাক্কোর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বিপিও সামিট। তবে এবারই প্রথমবারের মত এ আয়োজন হচ্ছে বিভাগীয় পর্যায়ে। সাতটি বিভাগে পর্যায়ক্রমে “বিভাগীয় বিপিও সামিট” উদযাপনের পর চূড়ান্তভাবে ঢাকায় আয়োজিত হবে “কেন্দ্রীয় বিপিও সামিট”। দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্তর্গত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল’-এর সার্বিক সহযোগিতায় দেশজুড়ে পালিত হচ্ছে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”।

বিপিও সামিটে অংশগ্রহণ করতে চাইলে নিম্নোক্ত লিংকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলঃ bposummit.org.bd/register

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি