রবিবার, জুন ১৪, ২০২৬
32.2 C
Dhaka

বিকাশে সালামি বিনিময়ে বর্ণিল ডিজিটাল ঈদ

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : ‘তুই একটু বড় হয়েছিস, তাই সালামির পরিমাণ একটু বাড়ালাম’-এমন বার্তা লিখে এবারের ঈদে মিজানকে সালামি দিয়েছে তার বড় বোন। সামাজিক যোগযোগ মাধ্যমে মজার এই বার্তাসহ সালামির স্ক্রিনশট শেয়ার করে নিজের আনন্দ অনেকের সাথেই ভাগ করে নিয়েছেন তিনি। মিজানের মত এবার লাখ লাখ মানুষ প্রিয়জনকে ঈদ সালামি পাঠাতে ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবা বিকাশ ব্যবহার করেছেন। সাথে বিকাশ অ্যাপে দেয়া বা নিজের পছন্দ মত বার্তা লিখে পাঠানোতে সালামি দেয়ার আনন্দ বেড়েছে বহুগুণ যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান মাধ্যমের আলোচনায় উঠে এসেছে।

বিকাশ অ্যাপের সেন্ড মানি থেকে ডিজিটাল গ্রিটিংস কার্ডের মাধ্যমে সালামি পাঠানোর এই উদ্ভাবনী ও বিশেষ ফিচার শহর গ্রামে সব শ্রেণীর মানুষের মধ্যেই সাড়া জাগিয়েছে।

গ্রিটিংস কার্ডসহ সালামি পাঠাতে বিকাশ অ্যাপ থেকে যে নম্বরে সেন্ড মানি করা হয়েছে তা নির্বাচন করার পরপরই নিচের অংশে ‘আপনার উদ্দেশ্য সিলেক্ট করুন’ ট্যাবটি দেখতে পেয়েছে গ্রাহক। সেখানে থাকা ‘ঈদ সালামি’ অথবা ‘ঈদ মোবারক’ অপশনগুলো থেকে যেকোনো একটি নির্বাচন করেছেন।

এরপর টাকার অঙ্ক লিখে পরের ধাপে গেলে রেফারেন্স অংশের নিচে ‘কার্ডের মেসেজ আপডেট করুন’ ট্যাব পেয়েছেন। যেখানে বিকাশ অ্যাপে সংযুক্ত ছিল ‘ঈদের আনন্দ ঘরে ঘরে, সালামি দিলাম বিকাশ করে’ অথবা ‘এই ঈদ আপনার জীবনে নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক’ এই বার্তা দুটি।

গ্রাহকদের সুবিধার্থে এই বার্তা দুটির বাইরেও নিজের পছন্দমতো নতুন মেসেজ লিখে দেয়ার সুযোগ ছিলো। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই বার্তা লেখার সুযোগ ছিল। স্বাক্ষরের অংশে নিজের নাম বা সম্পর্কের পরিচয় যেমন মা, চাচা, মামা, ভাই, বোন ইত্যাদি লিখে দিতে পেরেছেন গ্রাহক। সব শেষ ধাপে বিকাশ পিন দিয়ে গ্রিটিংস কার্ডসহ সেন্ড মানি সম্পন্ন হয়েছে। একজনের কাছ থেকে অন্যজনকে টাকা পাঠানোর বিকাশের অন্যতম জনপ্রিয় সেবা সেন্ড মানি নতুন রূপে ব্যবহারে নানান মহলে সমাদৃত হয়েছে।

যে গ্রাহক ঈদ মোবারক বা ঈদ সালামি গ্রিটিংস কার্ডসহ পেয়েছেন, তিনি তার ডিভাইসের নোটিফিকেশনে একটি গিফট বক্স দেখতে পেয়েছেন। বক্সে ক্লিক করে বিকাশ অ্যাপে ঢুকলেই সালামির পরিমাণ এবং মেসেজ দেখতে পেয়েছেন তারা।

বিকাশের হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, বিকাশ পূর্ণাঙ্গ আর্থিক সেবা। গ্রাহককের লেনদেন আরো স্মৃতিময় এবং আনন্দময় করতেই বিকাশের এই উদ্ভাবন, যা গ্রাহকের মাঝে ব্যাপক সাড়া তৈরি করেছে। গত বছরের তুলনায় ঈদ সালামি শুভেচ্ছা কার্ডসহ সালামি পাঠানোর হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে। ঈদের এই এক সপ্তাহে প্রায় আট লাখ গ্রাহক বিকাশের ঈদ সালামী ফিচার ব্যবহার করে প্রিয়জনকে ডিজিটাল অর্থ ও পছন্দমত বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আরো বলেন, বিকাশের জনপ্রিয় সেবা সেন্ড মানি এখন টাকা পাঠানোর সমার্থক শব্দে পরিণত হয়েছে। সেন্ড মানি কর না বলে বলা হয় ‘বিকাশ কর’। ঈদের সালামির ক্ষেত্রে বিকাশে সালামী দেয়া গত কয়েক বছর ধরে ক্রমশ আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে।

উল্লেখ্য, কেবল ঈদ নয় দেশের বড় উৎসবগুলোকে কেন্দ্র করেও শুভেচ্ছা বার্তাসহ টাকা পাঠানোর সেবা চালু থাকে বিকাশে। তাছাড়া সারা বছরই গিফট, জন্মদিন, বিয়ে, অ্যানিভার্সারি, অভিনন্দন, শুভকামনা, ধন্যবাদ এসব শিরোনামে প্রিয়জনকে বিকাশ অ্যাপের সেন্ড মানি থেকেই বার্তাসহ শুভেচ্ছা জানানোর সুযোগ থাকে। ফলে উপহারের পরিবর্তে অনেকেই বিকাশে টাকা ও বার্তা পাঠিয়ে প্রিয়জনের রঙিন সময়কে আরো রঙিন করে তোলে।

প্রতিদিনের দৈনন্দিন নানান লেনদেনকে সহজ, সময় ও খরচ সাশ্রয়ী করে তোলার পাশাপাশি আনন্দময় করে তুলতে ২০২১ সালে বিকাশ অ্যাপে সংযুক্ত হয় বার্তাসহ উপহার পাঠানোর এই অনন্য ফিচারটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি