বুধবার, নভেম্বর ৪, ২০২৬
31.6 C
Dhaka

বাংলাদেশের ডিজি ক্যাশিয়ার সফটওয়্যার নেপাল ও পূর্ব আফ্রিকায়

টেকভিশন২৪ ডেস্ক: ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে তৈরি ডিজি ক্যাশিয়ার সফটওয়্যার নেপাল ও পূর্ব আফ্রিকার বাজারেও সম্প্রতি কার্যক্রম শুরু করেছে। ডিজিটাল হিসাব সংরক্ষণ ও পরিচালনার জন্য ২০১৭ সালে ডেভেলপমেন্ট শুরু করে বাংলাদেশি প্রতিষ্ঠান ডিজি নোভা লিমিটেড এবং ২০২০ সালে এই সফটওয়্যারটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়।

শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বাজার পেরিয়ে বিদেশেও উদ্যোক্তাদের চাহিদা পূরণ করছে সফটওয়্যারটি। শিগগির আরও কয়েকটি দেশে এই সফটওয়ারের পরিধি বৃদ্ধির জন্য কাজ চলছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডিজি ক্যাশিয়ার ব্যবহার করা খুবই সহজ। এই সফটওয়্যার ব্যবহার করতে আলাদা কোন হার্ডওয়্যার সেটআপের দরকার নেই, এককালীন কোন চার্জ নেই। শুধুমাত্র মাসিক সাবস্ক্রিপশন প্যাকেজ ফি দিয়েই ওয়েব ও মোবাইল অ্যাপে ব্যবহার করা যায় সফটওয়্যারটি। ক্রয়-বিক্রয়, স্টক এবং হিসাব সংরক্ষণের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ডিজি ক্যাশিয়ার সফটওয়্যার।

ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের ইলেকট্রনিক্স, কম্পিউটার, মোবাইল, ফ্যাশন এক্সেসরিজ, অটোমোবাইল পার্টস এবং ই-কমার্স ব্যবসার জন্য বিশেষায়িত সব ফিচার এবং রিপোর্টের পাশাপাশি যেকোনো খুচরা এবং পাইকারি ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় সবকিছু আছে ডিজি ক্যাশিয়ারে। এছাড়া এই সফটওয়্যার দিয়ে পণ্যের বারকোড বা সিরিয়াল নাম্বার প্রিন্ট এবং স্ক্যান করা, কিস্তি এবং ওয়ারেন্টি ম্যানেজ করা, অনলাইন-অফলাইন অর্ডার এবং কুরিয়ার ম্যানেজমেন্ট, কাস্টমারকে অটোমেটিক এসএমএস পাঠানো, প্রডাক্টের সার্ভিসিং ম্যানেজমেন্ট, একাধিক কোম্পানি ও ব্রাঞ্চ ম্যানেজ করা, ফ্রি ই-কমার্স ওয়েবপেজ, ডিজিটাল হিসাব সংরক্ষণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রিপোর্ট তৈরি করা যায়।

এ ব্যাপারে ডিজি ক্যাশিয়ারের কো-ফাউন্ডার মো. মতিউর রহমান বলেন, বর্তমানে দেশের প্রধান শহরগুলো ছাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ীদেরও আস্থা অর্জন করেছে ডিজি ক্যাশিয়ার। রেমিটেন্স এনে আমাদের রিজার্ভ সমৃদ্ধ করতে দেশের গণ্ডি পেড়িয়ে নেপাল এবং পূর্ব আফ্রিকাতেও ডিজি ক্যাশিয়ারের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। শিগগির আরও কিছু দেশে বাংলাদেশি এই সফটওয়্যারটির কার্যক্রম শুরুর প্রক্রিয়া চলছে।

ডিজি ক্যাশিয়ার সফটওয়্যার সম্পর্কে আরও বিস্তারিত জানতে, ডেমো এবং ফ্রি ট্রায়াল নিতে ভিজিট করতে পারেন https://dizicashier.com এই ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বিদ্যুৎ ও ওয়াই-ফাই সংযোগ ছাড়াই চলবে সোলার ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী...

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্সে প্রিমিয়ার...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি