সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
18 C
Dhaka

বন্যার্তদের সাহায্যে যৌথ উদ্যোগ নর্থ সাউথের কম্পিউটার ক্লাব ও গিগাবাইট

সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মানুষেরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ সকল ক্ষতিগ্রস্ত মানুষদের এখন স্বাভাবিক জীবনে ফেরাতে বন্যা-পরবর্তী সহায়তা এখন খুবই গুরুত্বপূর্ণ। তাদের সহযোগিতা করতে- তিনদিন ব্যাপী গেমিং প্রতিযোগিতার আয়োজন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এনএসইউসিইসি ক্লাবের শিক্ষার্থীরা। প্রতিযোগীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ বন্যা-কবলিত মানুষের মাঝে ব্যয় করা হবে।

গেমিং প্রতিযোগিতাটির সার্বিক সহায়তা করেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সল্যুশন উৎপাদক প্রতিষ্ঠান গিগাবাইট।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিভাগের শিক্ষার্থী এবং ক্লাবের সভাপতি মইনুল হক নাজিম বলেন, আমরা বন্যা পরিস্থিতির শুরু থেকেই পাশে থাকার চেষ্টা করেছি। এবার দেশের দুটি অঞ্চলে বন্যা হয়েছে একই সাথে; তবে-আমাদের ফান্ডিংটি যাবে উত্তরাঞ্চলে। যেখানে খুব কম সাহায্য সহযোগিতা গিয়েছে। সেই লক্ষ্যেই তহবিল উত্তোলনের জন্য এই গেমিং প্রতিযোগিতার আয়োজন। যা থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ তাদের মাঝে ব্যবহার করা হবে। আমরা বিশ্বাস করি, এই ছোট্ট উদ্যোগটি বন্যা কবলিতদের জন্য অনেক উপকারে আসবে।

ক্লাবের সিনিয়র সদস্য নাইমুর রহমান বলেন, এই প্রতিযোগিতা মূলত তিনদিন চলবে। এখানে সব নর্থ-সাউথের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। আমরা আশা করি, এই আয়োজনের মাধ্যমে বন্যা কবলিতদের জীবন যাত্রাকে স্বাভাবিক করতে সামান্য হলেও সহায়তা করতে পারব। আমাদের টার্গেটের চেয়ে বেশি হয়েছে। গিগাবাইটকে ধন্যবাদ-তাদের কারণে এত বড় আয়োজন সম্ভব হয়েছে। এত বড় ফিফা নিয়ে গেমিং প্রতিযোগিতা কেউ আগে করেনি।

গিগাবাইট বাংলাদেশের কন্ট্রি ম্যানেজার খাজা মোঃ আনাস খান বলেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনএসইউসিইসি ক্লাবের শিক্ষার্থীদের এই উদ্যোগে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের এই মানবতাবাদী কাজে আমরা সহযোগিতা করতে পেরে গর্বিত। গেমিং শুধু মজার নয়, এটি একটি মাধ্যম যার মাধ্যমে আমরা সমাজের জন্য কিছু করতে পারি।”

প্রথম দিনেই গেমারদের কাছ থেকে আশানুরূপ সাড়া সাড়া পেয়েছি জানিয়ে তিনি বলেন-ভবিষ্যতেও এ ধরনের গেমিং প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এ টুর্নামেন্টের মাধ্যমে বিজয়ীদের প্রাইজমানি প্রদান করা হবে নর্থ সাউথ কর্তৃপক্ষ থেকে। এটি পরিচালনা করেন সিইসি ক্লাবের সভাপতি মইনুল হক নাজিম, সহ সভাপতি গালিব আহসান, সাধারণ সম্পাদক মুহিবুল হাসান, যুগ্ম-সম্পাদক ইশরাকা জহির, কোষাধক্ষ মো আব্দুল্লাহ আলমুন, আরাফাতুল হাসান সদয়, নাসিব তালুকদার, ফারহান তানভীর প্রত্যয়, মো: মেহেনুফ হোসেন সহ ক্লাবের সদস্যরা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি