মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
29 C
Dhaka

ক্যান্টন ফেয়ারে নজর কাড়ছে ওয়ালটনের এআই, আইওটিবেজড স্মার্ট পণ্য

টেকভিশন২৪ ডেস্ক: চীনের গুয়াংজু শহরে চলছে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো ‘চায়না আমদানি ও রপ্তানি মেলা’; যা ক্যান্টন ফেয়ার নামে পরিচিত। বিশ্বের প্রায় প্রতিটি দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য আমদানিকারক ও ক্রেতা সাধারণ জড়ো হয়েছেন চীনের ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ এই মেলায়। ওই সব বৈশ্বিক ক্রেতাদের নজর কাড়ছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সমৃদ্ধ পরিবেশবান্ধব স্মার্ট ফ্রিজ, এসি, টিভিসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য।

ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট ও ক্যান্টন ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নের প্রধান সমন্বয়ক আব্দুর রউফ জানান, ক্যান্টন ফেয়ারে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ফ্যান, ব্যাটারি, কম্পিউটার মনিটর, ল্যাপটপ, টিভি, মোবাইলের মাদারবোর্ড বা পিসিবিএ এর মতো পণ্য প্রদর্শন করছে ওয়ালটন। একই স্টলে একত্রে বিভিন্ন স্মার্ট প্রযুক্তিপণ্য প্রদর্শন করায় ক্যান্টন ফেয়ারের শুরু থেকে ওয়ালটন প্যাভিলিয়নে বিভিন্ন দেশের ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ী ও ক্রেতাদের সমাগম হচ্ছে প্রচুর। প্যাভিলিয়নে এআই এবং আইওটি বেজড ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব স্মার্ট ফ্রিজ, এসি, টিভিসহ অন্যান্য প্রযুক্তিপণ্য অভিভ‚ত হচ্ছেন বৈশ্বিক ক্রেতারা। তাঁরা উপস্থিত প্রতিনিধিদের কাছ থেকে ওয়ালটনের প্রতিটি পণ্যের উৎপাদন প্রক্রিয়া, গুণগতমান ইত্যাদি সম্পর্কে খুঁটিনাটি ধারণা নিচ্ছেন।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ বলেন, ক্যান্টন ফেয়ারে বৈশ্বিক ক্রেতাদের থেকে আশাতীত সাড়া পাচ্ছি। এই মেগা ট্রেড শোর মাধ্যমে বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে ওয়ালটনের আন্তর্জাতিক সেতুবন্ধন তৈরি হচ্ছে। ইতোমধ্যে কোরিয়া, চীন, ভারত, সৌদি আরব, আরব-আমিরাত, রাশিয়া, উজবেকিস্তান, ফ্রান্স, জার্মানি, ইয়েমেন, মালদ্বীপ, ফিজি, ইরাক, কাজাখিস্তান, আফগানিস্তান, নাইজেরিয়াসহ আরো বেশ কিছু দেশ থেকে ক্যান্টন ফেয়ারে আগত প্রচুর সংখ্যক ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ী ও ক্রেতা ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন। তাঁরা ওয়ালটনের স্মার্ট রেফ্রিজারেটর ও এসিতে এআই, আইওটি’র মত অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, আকর্ষণীয় ডিজাইন, নিখুঁত ফিনিশিং, উচ্চ গুণগতমান দেখে মুগ্ধ হচ্ছেন। ওয়ালটন পণ্যের প্রতি বৈশ্বিক ক্রেতাদের ব্যাপক আগ্রহের প্রেক্ষিতে বিশ্বের নতুন নতুন দেশে ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর থেকে চীনের গুয়াংজু শহরে চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার কমপ্লেক্সে শুরু হয়েছে ১৩৬তম ক্যান্টন ফেয়ারের প্রথম ধাপ। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। এতে ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ক্যাটাগরিতে চতুর্থ বারের মতো অংশ নিয়েছে ওয়ালটন। ক্যান্টন ফেয়ারের আন্তর্জাতিক অঙ্গনের হল নাম্বার ২.১ এ স্থাপন করা হয়েছে ওয়ালটন প্যাভিলিয়ন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

আবারও আসছে পাঠাও ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: এক্সাইটিং অফারস, রিওয়ার্ডস, গেইমস আর দারুণ সব...

দেশের ৯ শহরে শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি