সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
32 C
Dhaka

টেকনো ফ্যান ফেস্টিভ্যালে ক্যামন ৩০এস উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড টেকনো, সম্প্রতি আয়োজন করছে ফ্যান ফেস্টিভ্যাল ২০২৪। মাসব্যাপী উদযাপনে থাকছে নানা চমক এবং পুরষ্কার। ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই ফেস্টিভ্যাল চলবে আগামী ১৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত।

টেকনো আয়োজিত এযাবতকালের সবচেয়ে বড় আয়োজন এই ফেস্টিভ্যাল। প্রযুক্তি ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে রয়েছে নতুন স্মার্টফোন উন্মোচন, আকর্ষণীয় উপহার, অফার এবং আরও অনেক কিছু।

টেকনো ফ্যান ফেস্টিভ্যাল ২০২৪ শুরু হয়েছে টেকনো ক্যামন ৩০এস ফোনটি উন্মোচনের মধ্য দিয়ে। টেকনো ক্যামন সিরিজের লাইনআপে নতুন সংযোজন এই ফোন। ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস সুপার স্টেবল মেইন ক্যামেরা, সাথে ফ্ল্যাগশিপ গ্রেড সনি আইএমএক্স৮৯৬ আল্ট্রা সেনসিটিভ সেন্সর এবং সনি ১০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার মোড। রয়েছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া রয়েছে কিছু এআই ফিচার।

ক্যামন ৩০এস ফোনে আছে শক্তিশালী হেলিও জি১০০ প্রসেসর, র‌্যাম ১৬ জিবি (৮জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড) এবং রম ২৫৬ জিবি (স্টোরেজ)। ১২০ হার্জ রিফ্রেশ রেট ও ১৩০০-নিট পিক ব্রাইটনেস (উজ্জ্বলতা) সহ ৬.৭৮” ফুল এইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফোনটিতে।

ডিউরেবিলিটির জন্য টেকনো ক্যামন ৩০এস ফোনে আছে পঞ্চম জেনারেশনের কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন এবং ফোন আনলক করার জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে থাকছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ফোন দ্রুত চার্জ করার জন্য আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। ডিভাইসটি এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে মাত্র ২৯,৯৯৯/- টাকায় (ভ্যাট প্রযোজ্য)।   

টেকনো ফ্যান ফেস্টিভাল ২০২৪ চলাকালীন যেসকল গ্রাহকরা ক্যামন ৩০এস বা অন্যান্য নির্ধারিত টেকনো মডেল কিনবেন তারা বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পাবেন। গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে ৫৫” স্মার্ট টিভি, রিভো ইলেকট্রিক বাইক এবং বেইজিং ইউনিভার্সাল স্টুডিও ট্যুর প্যাকেজ। এছাড়াও আরও থাকছে প্রিমিয়াম ওয়ালেট, অফিসিয়াল ট্রান্সফরমারস টি-শার্ট থেকে শুরু করে টেকনো বাডস ৩ বা টেকনো স্মার্টওয়াচের মতো গ্যাজেট।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি