বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
27.2 C
Dhaka

প্রতি উপজেলায় ১০জন নারী উদ্যোক্তা তৈরি করবে ‘নগদ’

টেকভিশন২৪ ডেস্ক: নারীর ক্ষমতায়নের ধারাকে বেগবান করতে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ দেশের প্রতিটি উপজেলায় দশ জন করে নারী উদ্যোক্তা নিয়োগ করার প্রক্রিয়া হাতে নিয়েছে।

বাছাইকৃত নারীদের ‘নগদ’-এর পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের স্থানীয় পর্যায়ে ‘নগদ’ সেবা বিতরণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে স্বাবলম্বী হতে চান এমন যেকোনো নারী উদ্যোক্তা হিসেবে নিবন্ধিত হতে আবেদন করতে পারবেন। আগ্রহীদের আগামী ৩১ মার্চের মধ্যে ই-মেইলের মাধ্যমে জীবন বৃত্তান্তসহ আবেদন করতে হবে। আবেদন পাঠানোর ই-মেইল ঠিকানা nari.uddokta@nagad.com.bd

আবেদন যাচাই বাছাই করে ‘নগদ’ কর্তৃপক্ষ ডিজিটাল আর্থিক সেবার ওপরে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করবে এবং উত্তীর্ণদের চূড়ান্তভাবে উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেবে।

বিষয়টি সম্পর্কে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “সারাদেশের সব ধরনের মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন সেবা পৌঁছে দিতে কাজ করছি আমরা। নারীর ক্ষমতায়ন আমাদের প্রধান লক্ষ্যগুলোর একটি। নারীদের জন্য ডিজিটাল ব্যবসায় সমান অংশগ্রহণের সুযোগ রাখা এবং সমাজে নারী পুরুষের মধ্যে বৈষম্য দূর করতেও আমাদের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। ফলে নারী-পুরুষ সকলের জন্য ডিজিটাল লাইফস্টাইল নিশ্চিত হবে। তাছাড়া নারীদের উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেওয়া হলে নারীদের মধ্যে আর্থিক অন্তর্ভূক্তির সংখ্যা বৃদ্ধি পাবে।“

বর্তমানে ‘নগদ’-এর সঙ্গে শতাধিক নারী উদ্যোক্তা কাজ করছেন এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ‘নগদ’-এর উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কোনো কোনো নারী উদ্যোক্তা দিনে এক থেকে দুই লাখ টাকা লেনদেন করছেন এবং তারা নিজেরাও ভালো অঙ্কের অর্থ আয় করছেন।

আর্থিক সেবার ব্যবসায় একেবারে তৃণমূল পর্যায়ে নারীদের উদ্যোক্তা বা প্রতিনিধি নিয়োগ করার এটিই হবে অনন্য এক উদ্যোগ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি