বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
26.5 C
Dhaka

সাশ্রয়ী দামে চুয়ি ব্র্যান্ডের ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থী এবং অফিসিয়াল কাজের কথা মাথায় রেখে বিশ্বখ্যাত চুয়ি ব্র্যান্ডের সাশ্রয়ী মূল্যের নতুন ল্যাপটপ দেশে এনেছে প্রযুক্তি পণ্যের পরিবেশক সুরভি এন্টারপ্রাইজ।

জেনুইন উইন্ডোজ ১০ সমৃদ্ধ চুয়ি ‘হিরোবুক প্রো’ নামের এ ল্যাপটপে রয়েছে ২.৬ গিগাহার্জ গতির ইন্টেল সেলেরন প্রসেসর, ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম । ৩২০০ *১৮০০ কে রেজ্যুলেশনের ল্যাটপটির ডিসপ্লে ১৩.৩ ইঞ্চি । ১.৬৭ কেজি ওজনের ডিভাইসটি একবার চার্জ দিলে ৬ থেকে ৯ ঘণ্টা টানা চালানো যাবে।

ল্যাপটপটিতে সুরভি এন্টারপ্রাইজ দিচ্ছে এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজে  দুটি সংস্করণে পাওয়া যাবে হিরোবুক প্রো। স্বল্প দামের এ ল্যাপটপটিতে গতিময় অভিজ্ঞতা দিতে ২৫৬ জিবি সংস্করণে রয়েছে ১২৮ জিবি ইএমএমসি মেমোরি এবং ১২৮ জিবি এসএসডি মেমোরি সুবিধা যা এক টেরাইবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

এছাড়া ১২৮ জিবি সংস্করণে পুরোটাই ইএমএমসি স্টোরেজ ব্যবহৃত হয়েছে। হিরোবুক প্রোর ১২৮ জিবি সংস্করণের দাম ২৬ হাজার ৫০০ টাকা এবং ২৫৬ জিবি সংস্করণের দাম ২৮ হাজার ৯০০ টাকা। ল্যাপটপটি টেকপ্লাটুন ডটকম থেকে (https://techplatoon.com.bd/chuwi) কিস্তিতেও কেনা যাবে।  

দারাজসহ দেশের শীর্ষ কয়েকটি ই-কমার্স প্লাটফর্মের পাশাপাশি কম্পিউটটার পণ্যের দোকানে দেশজুড়ে পাওয়া যাবে।  

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি