শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
29.6 C
Dhaka

স্যামসাংয়ের পদ্মা সেতু ফটোগ্রাফি ক্যাম্পেইনে বিজয়ী আইসিটি প্রতিমন্ত্রীর ছেলে অপুর্ব জুনাইদ

“গ্যালাক্সি

ট্যাব এ” জিতে নিলেন অপুর্ব জুনাইদ

টেকভিশন২৪ ডেস্ক: পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উপলক্ষে স্যামসাং মোবাইল বাংলাদেশ একটি ফটোগ্রাফি ক্যাম্পেইনের আয়োজন করে। সম্প্রতি ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা শুরু করেছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি। দেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ স্থাপনাটির দূর্দান্ত একটি ল্যান্ডস্কেপ তুলে ইতোমধ্যে একটি “গ্যালাক্সি ট্যাব এ” জিতে নিয়েছেন অপুর্ব জুনাইদ। শীঘ্রই ক্যাম্পেইন সেরা ছবি ও প্রথম স্থান অধিকারীর নাম সহ বাকি সৌভাগ্যবান বিজয়ীদের নাম ঘোষণা করবে স্যামসাং।

অপূর্ব জুনায়েদ

২৭ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত চালু থাকা স্যামসাংয়ের এ ক্যাম্পেইনটি ফটোগ্রাফিপ্রেমীদের মাঝে বিপুল সাড়া ফেলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্যামসাং ভক্তরা পদ্মা সেতু দেখতে এসে বাংলাদেশের গর্বের প্রতীক এ সেতুটির ছবি তোলেন। জমা পড়া ছবিগুলো যাচাই-বাছাই শেষে বর্তমানে বিচারকমণ্ডলীরা বিজয়ীদের নির্বাচিত করছেন।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জনকারীর হাতে একটি স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা, এবং ২য় থেকে ১০ম স্থান অধিকারীদের প্রত্যেককে একটি করে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ তুলে দেয়া হবে। এরই ধারাবাহিকতায় অপুর্ব জুনাইদ গ্যালাক্সি ট্যাবটি জিতে নেন।

উল্লেখ্য যে, অপুর্ব জুনাইদ দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি’র সন্তান। ছেলের পুরস্কার প্রাপ্তিতে তার মা ও বাবা দু’জনেই বেশ উচ্ছ্বসিত। সন্তানের এ সাফল্য সবার সাথে ভাগাভাগি করে নিতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিয়েছেন। নিজ ফেসবুক স্ট্যাটাসে অপুর্ব জুনাইদের মা,  প্রতিমন্ত্রীর স্ত্রী আরিফা জেসমিন কনিকা লিখেছেন- “Padma bridge digital photo contest এর আয়োজন করেছিল Samsung। আমার বড় ছেলে তার Samsung মোবাইলে তোলা পদ্মা সেতুর ছবি শেয়ার করেছিল। তার তোলা ছবিটি সিলেক্ট হয়েছে এবং সে পুরস্কার পেয়েছে। অপুর্ব বাবাকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। দোয়া করবেন সে যেন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে।” পরবর্তীতে মাননীয় প্রতিমন্ত্রী তার প্রোফাইলে স্ত্রীর স্ট্যাটাসটি শেয়ার করেন এবং ক্যাপশনে লিখেন – “দোয়া ও শুভ কামনা রইলো।”

এ প্রসঙ্গে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো মূয়ীদুর রহমান বলেন, “বাংলাদেশের যেকোনো অর্জন ও স্মরণীয় সাফল্যের উদযাপনে স্যামসাং সবসময়ই দেশের মানুষের পাশে রয়েছে। পদ্মা সেতু কোটি বাঙালির স্বপ্নের বাস্তবায়নের প্রতীক, শত প্রতিকূলতার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য ইচ্ছাশক্তির জোরে যা সম্ভব হয়েছে। এই সাফল্যকে সকলের মাঝে ছড়িয়ে দিতে আমরা ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, এবং প্রতিযোগিতায় ভক্তদের বিপুল সাড়া দেখে আমরা সত্যিই অনুপ্রাণিত হয়েছি। বিজয়ীদের প্রতি আমার অভিনন্দন রইল”।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি