রবিবার, নভেম্বর ৮, ২০২৬
31.9 C
Dhaka

নতুন লয়্যালটি প্রোগ্রাম ‘এলিট’ চালু করল রবি

টেকভিশন ডেস্ক: গ্রাহকদের জন্য একটি নতুন লয়্যালটি প্রোগ্রাম ‘রবি এলিট’ চালু করল দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। প্রোগামটির নামের সাথে সামঞ্জস্য রেখে লয়্যালটি স্কিমগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে গ্রাহকরা রবির বিশেষ গ্রাহক হিসেবে সম্মানিত বোধ করেন।

এলিট লয়্যালটি প্রোগ্রামটির মাধ্যমে ব্র্যান্ডের একনিষ্ঠ গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পাবে রবি। উদ্ভাবনী এই ডিজিটাল লাইফস্টাইল-ভিত্তিক লয়্যালটি প্রোগ্রামের মাধ্যমে ডিজিটাল সমাজের অগ্রসর ও রুচিশীল গ্রাহকদের একটি কমিউনিটি তৈরি হবে।

রবি এলিট প্রথম সারির গ্রাহকদের সবসময় অনন্য সুবিধা, বিভিন্ন লাইফস্টাইল অফার এবং অগ্রাধিকার- ভিত্তিক সুবিধা প্রদান করবে। লয়্যালটি গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে পর্যায়ক্রমে আরও বিভিন্ন রিওয়ার্ড যোগ করবে রবি।

গ্রাহকদের সেবা গ্রহণের মাত্রা এবং কতদিন ধরে ব্র্যান্ডটির সাথে যুক্ত আছেন এর উপর ভিত্তি করে সিলেক্ট, প্লাটিনাম, ডায়মন্ড ও গোল্ড স্তরের এলিট গ্রাহকদের বাছাই করা হবে। প্রথম সারির গ্রাহকরা পাঁচতারকা হোটেলে বিশেষ অফার এবং বিদেশ ভ্রমণের সময় ফ্রি লাউঞ্জ অ্যাক্সেসসহ আরো অনেক বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

এই প্রোগ্রামের আওতায় খাদ্য, পোশাক, লাইফস্টাইল, বিনোদন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য শিল্পের ২৫০টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শীষস্থানীর্য় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে রবি এলিট। ফলে কোভিড-১৯’র সময়েও ঘরে বসেই অনলাইনের মাধ্যমে গ্রাহকরা আকর্ষণীয় পণ্য ও সেবার সুবিধা উপভোগ করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি