মঙ্গলবার, জুন ৯, ২০২৬
28.4 C
Dhaka

নতুন গেমিং ফোন হেলিও ৮০

টেকভিশন২৪ ডেস্ক : হেলিও ৮০ নামে এডিসন গ্রুপ নতুন একটি গেমিং স্মার্টফোন নিয়ে এসেছে বাজারে যেটাতে আছে ১০ এক্স জুম, ই আই এস (ইমেজ ইস্টাবিলাইজেশন সিস্টেম) এবং অত্যাধুনিক অপারেটিং সিস্টেম এ্যান্ড্রোয়েড ১৩। হানি ডিউ গ্রীণ কালারের এই হ্যান্ডসেটটির দাম মাত্র ১৬ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

হ্যালিও ৮০ হ্যান্ডসেটটিতে আছে ৬.৭ ইঞ্চ ১২০ হার্জের ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে এবং প্রটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস ৫। কন্টেন্ট স্ট্রিমিং, গেমিং বা দৈনন্দিন কাজে এই ডিসপ্লেটি আপনাকে দিবে অসাধারণ অভিজ্ঞতা।

চিপসেট হিসেবে এই হ্যান্ডসেটটিতে আছে মিডিয়াটেক এর গেমিং চিপসেট ৬ ন্যানো মিটার হেলিও জি৯৯ এবং প্রসেসরে আছে বিদ্যুৎ গতির ২.২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এই ডায়নামিক ডুও আপনাকে দিবে মাল্টিটাস্কিং, মসৃণ এ্যাপ ট্রানজিশন এবং ভারী গেমস খেলার নিশ্চয়তা।

এতে আছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইউএমসিপি৫ টাইপ ইন্টার্নাল স্টোরেজ যা দিয়ে আপনি স্টোর করতে পারবেন অনেক অনেক এ্যাপ্লিকেশন, ছবি বা ভিডিও। ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকার কারনে মাল্টিটাস্কিং করতে কোন ধরনের সমস্যা হবে না।

এই স্মার্টফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য আছে ১৬ মেগাপিক্সেল এর সেলফি শ্যুটার এবং ব্যাক ক্যামেরায় আছে ১০৮ মেগাপিক্সেল ইউএইচডি ক্যামেরা যার এ্যাপারচার ১.৮ এর সাথে আছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ০.০৮ মেগাপিক্সেল এর পোর্ট্রেইট ক্যামেরা। এছাড়াও এই হ্যান্ডসেটটিতে আছে ১০ এক্স জুম এবং ই আই এস (ইমেজ ইস্টাবিলাইজেশন সাপোর্ট) যা দিবি স্থিতিশীল ভিডিও করার নিশ্চয়তা।

এছাড়াও এই হ্যান্ডসেটটিতে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য আছে ৫০০০ এমএএইচ এর বিগ ব্যাটারি আর সাথে থাকছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জার।

এই হ্যান্ডসেটটিতে প্রয়োজনীয় সকল সেন্সর রয়েছে যেমন প্রক্সিমিটি, লাইট, গ্র্যাভিটি, জাইরোস্কোপ এবং ম্যাগনেটিক সেন্সর।

হ্যান্ডসেট এর সিকিউরিটি সিস্টেমের জন্য এই হ্যান্ডসেটটিতে আছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট এবং ফেস-আনলক সিস্টেম।

হেলিও ৮০ সম্পর্কে এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব জাকারিয়া শাহিদ বলেন, “এডিসন গ্রুপ সবসময় চেস্টা করে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে উন্নত প্রযুক্তির হ্যান্ডসেট সরবরাহ করার জন্য। হেলিও ৮০ এরকমই একটি প্রচেস্টার ফসল বলে তিনি উল্ল্যেখ করেন।“

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি