সোমবার, জুন ১৫, ২০২৬
35.1 C
Dhaka

‘নগদ’ এ মোবাইল রিচার্জে ১০ টাকার অফার

টেকভিশন২৪ ডেস্ক: অন্যান্য সেবার মতো মোবাইল রিচার্জেও গ্রাহকদের বেশি লাভ দিতে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ নিয়ে এলো মোবাইল রিচার্জে ১০ টাকা অফারের বিশেষ একটি ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় ‘নগদ’-এর নতুন ও পুরোনো গ্রাহকেরা তাদের নিজ ‘নগদ’ নম্বরে ২০ টাকা রিচার্জ করলেই পাবেন ১০ টাকা ক্যাশব্যাক অথবা ১০ টাকা খরচে পাবেন ১ জিবি ইন্টারনেট।

আজ সোমবার থেকে ‘নগদ’-এর গ্রাহকেরা দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে ২০ টাকা রিচার্জ করলে এই ১০ টাকা ক্যাশব্যাকের অফারটি উপভোগ করতে পারবেন। ‘নগদ’-এর নতুন ও পুরোনো গ্রাহকেরা যারা ৩১ ডিসেম্বর ২০২১-এরপর কোনো প্রকার রিচার্জ করেননি, তারা এই অপারটি উপভোগ করতে পারবেন।

‘নগদ’ গ্রাহকেরা অ্যাপ অথবা *১৬৭# ডায়াল করার মাধ্যমে রিচার্জ করে উপভোগ করতে পারবেন এই ক্যাশব্যাক অফার। এক্ষেত্রে একজন ‘নগদ’ গ্রাহক সর্বোচ্চ একবার এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন। ক্যাশব্যাক অফারটি পাওয়া যাবে শুধুমাত্র গ্রাহকের ‘নগদ’ অ্যাকাউন্টের সাথে সংযুক্ত প্রিপেইড বা পোস্টপেইড নম্বরে।

‘নগদ’-এর গ্রাহকেরা এই দুটি অফারের মধ্যে যেকোনো একটি অফার উপভোগ করতে পারবেন। এ ছাড়া অফারের ক্যাশব্যাকটি পরবর্তী একদিনের মধ্যে গ্রাহকের নম্বরে যুক্ত হবে। পাশাপাশি ‘নগদ’ ইসলামিক-এর গ্রাহককেরাও চাইলে ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।

১০ টাকা খরচে ১ জিবি ইন্টারনেট:

১০ টাকা খরচে ১ জিবি ইন্টারনেট পেতে গ্রামীণফোন, রবি এবং এয়ারটেল-এর গ্রাহকেরা ৩৮ টাকা রিচার্জ করে উপভোগ করতে পারবেন ২৮ টাকা ক্যাশব্যাক। বাংলালিংক-এর গ্রাহকেরা ৩১ টাকা রিচার্জ করে পাবেন ২১ টাকা ক্যাশব্যাক। টেলিটক-এর গ্রাহকেরা ২৭ টাকা রিচার্জ করে পাবেন ১৭ টাকা ক্যাশব্যাক। ক্যাশব্যাকটি পরবর্তী একদিনের মধ্যে গ্রাহকের ‘নগদ’ অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে যুক্ত হয়ে যাবে।

মোবাইল রিচার্জের এমন দারুণ খবরের বিষয়ে ‘নগদ’-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘সারা পৃথিবীতে এখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। সেখানে ২০ টাকা রিচার্জ করে ১০ টাকা ক্যাশব্যাকের মতো অফার এবং ১০ টাকা খরচে ১ গিগাবাইট ইন্টারনেট এ দেশের সাধারণ মানুষের জন্য অনেক বেশি সাশ্রয়ী ও উপকারী রিচার্জ হবে। আমরা সকল গ্রাহকের কথা মাথায় রেখে এমন উদ্যোগ নিয়েছি।’ 

‘নগদ’ কর্তৃক দেশ সেরা এই মোবাইল রিচার্জ সম্পর্কে আরও বিস্তারিত জানতে গ্রাহকেরা ভিজিট করতে পারেন ‘নগদ’-এর ওয়েবসাইট কিংবা অফিসিয়াল ফেসবুক পেইজ। এ ছাড়া কল করতে পারেন ‘নগদ’-এর গ্রাহক সেবা নম্বর ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নম্বরে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি