মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

৮ম জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: কলম্বিয়ায় অনুষ্ঠেয় ১৯তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২২)-এর বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে আয়োজিত আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ৮ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২২)  এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঢাকা ও নেত্রকোনায় ২২ আগস্ট এবং চট্টগ্রাম ও খুলনায় ২৩ আগস্ট থেকে অফলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে। এবারের বিডিজেএসও ২০২২–এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে এই চারটি শহরে। চট্টগ্রাম ও নেত্রকোনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২ সেপ্টেম্বর, শুক্রবার এবং ঢাকা ও খুলনার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর, শুক্রবার। এই ৪টি আঞ্চলিক পর্বেই যেকোনো জেলার ৩য়-১০ম শ্রেণী, এসএসসি’২২ পরীক্ষার্থী এবং ১ জানুয়ারি ২০০৭ এর পরে যাদের জন্ম এমন ১১শ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তাই আঞ্চলিক পর্বে অংশ নিতে হলে আসন শেষ হবার আগেই যেকেউ সরাসরি রেজিস্ট্রেশনের ঠিকানায় এসে, অধ্যয়নরত ক্লাসের প্রমাণপত্র প্রদর্শন করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আসন সংখ্যা সীমিত। তাই “আগে এলে আগে” এভাবে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। একজন শিক্ষার্থী একটি মাত্র আঞ্চলিক পর্বে অংশ নিতে পারবে।  তাই সুবিধাজনক বা কাছাকাছি যেকোনো একটি অঞ্চলে রেজিস্ট্রেশন করতে হবে।

আঞ্চলিক পর্বের রেজিস্ট্রেশনের ঠিকানাসমূহ:

ঢাকা: শেলটেক নিরিবিলি (২য় তলা), ২১০/২ এলিফেন্ট রোড, ঢাকা। মোবাইল : ০১৫৬৭৯৬৩৪৭১।

চট্টগ্রাম: জেলা শিল্পকলা একাডেমি মোহাম্মদ আলী রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম। মোবাইল : ০১৮৫৮৮৫৬৯১১।

খুলনা: ৪২, টি.বি ক্রস রোড, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিট। মোবাইল : ০১৭০১১২১৬১৭।

নেত্রকোণা: দুর্বার গোষ্ঠী, বকুলতলা, মোক্তারপাড়া, নেত্রকোনা। মোবাইল : ০১৩০৩১৮০৯২৪।

বরাবরের মত এবছর অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে¾প্রাইমারি (৩য়-৫ম), জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (৯ম-১০ম) এবং স্পেশাল (১১শ, ১ জানুয়ারি ২০০৭–এর পর যাদের জন্ম)।

এই ৪টি আঞ্চলিক অলিম্পিয়াড ছাড়াও সারা দেশের শিক্ষার্থীদের থেকে দেশ সেরা ৬ জন শিক্ষার্থীকে খুঁজে বের করতে সবার শেষে অনলাইনে আয়োজিত হবে একটি ই-অলিম্পিয়াড। আঞ্চলিক পর্বের মত দেশের যেকোনো অঞ্চলের যেকোন শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ই-অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। এর বাইরে নির্ধারিত কিছু স্কুলে আয়োজিত হবে “স্কুল অলিম্পিয়াড”। আঞ্চলিক পর্ব, ই-অলিম্পিয়াড এবং স্কুল অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝিতে ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্ব। জাতীয় পর্বের বাছাইকৃতরা অংশ নিবে ৮ম বিডিজেএসও ক্যাম্পে। ক্যাম্প থেকে নির্বাচন করা হবে কলম্বিয়ার বোগোতায় অনুষ্ঠেয় আইজেএসও ২০২২ এর বাংলাদেশ দল।

বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন, ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনটির টাইটেল স্পন্সর আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে: www.bdjso.org এই ওয়েবসাইটে। যে কোন তথ্যের জন্য যোগাযোগ করা যাবে info@bdjso.org, এই ইমেইলে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি