শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
30 C
Dhaka

ধামাকা প্রাইম শপে সেইম ডে ডেলিভারি সহ ২৫% ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ইকমার্সে নতুন একটি অধ্যায়ের সূচনা করলো ধামাকাশপিং ডটকম (dhamakashopping.com)। ডেলিভারির ধারণাটিকে আরও দ্রুত এবং সহজতর করতে, ধামাকা প্রাইম শপে ২৫% ডিসকাউন্ট মূল্যে অর্ডার দিয়ে সাথে সাথেই দোকান থেকে পণ্য বুঝে নিতে পারছেন গ্রাহক।

কভিড-১৯ পরিস্থিতিতে গ্রাহক নিরাপত্তার কারণে দোকান থেকে পণ্য সংগ্রহ করতে না চাইলে, সেইম ডে হোম ডেলিভারী দেওয়া হচ্ছে।

গ্রাহকের নিকটস্থ প্রাইম শপ থেকে সর্বোচ্চ ২৫% পর্যন্ত ডিসকাউন্টে পাচ্ছেন প্রয়োজনীয় গ্রোসারি, এক্সেসরিজ, মোবাইল, ইলেকট্রনিকস সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। স্টোর পিক-আপ অথবা হোম ডেলিভারি, যেকোনো উপায়েই পণ্য কেনার সুযোগ থাকছে ধামাকা প্রাইম শপ-এ। হোম ডেলিভারির ক্ষেত্রে নিজ এলাকায় পণ্য পাচ্ছেন একই দিনে। আপনার নিজ এরিয়া বাদে অন্য এরিয়াতে অর্ডার করলে সর্বোচ্চ ২৪ ঘন্টা এবং এক জেলা থেকে অন্য জেলায় থাকছে ৩-৫ দিনের মধ্যে ডেলিভারি সুবিধা।

বর্তমানে ইলেক্ট্রা, ওয়ালটন, স্পেলেন্ডিড এর মত প্রতিষ্ঠান প্রাইম শপ ব্র্যান্ড হিসাবে অনবোর্ড হয়েছে। প্রতিনিয়তই যুক্ত হচ্ছে আরও নতুন ব্র্যান্ড এবং স্টোর। এছাড়াও মোবাইল, ল্যাপটপ, গ্যাজেট, গ্রোসারি, লাইফষ্টাইলের বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে  রিটেইল প্রাইম শপে।

প্রাইম শপ ছাড়াও বিজয়ের মাসে ধামকা শপিং গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন “বিজয় ফেস্ট”। মোবাইল, টিভি, ফ্রিজ, এসি, বাইক, ফ্যাশন আরও অনেক পণ্যে থাকছে  ৭০% পর্যন্ত ছাড়, ৭-২১ দিনের মধ্যে গ্যারেন্টেড ডেলিভারি।

ধামাকাশপিং ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা বলেন, ধামাকা শপিং ডটকমেই পাচ্ছেন, একই সাথে অনলাইনে এবং অফলাইনে ডিসকাউন্টে পন্য কেনার সুযোগ।

রানা আরো বলেন, কোভিড-১৯ মহামারী সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের শঙ্কার মধ্যেও ধামাকার লক্ষ্য গ্রাহকের পছন্দের পণ্য সঠিক সময়ে গ্রাহকের হাতে পৌছে দেওয়া।

অফার সম্পর্কে আরো বিস্তারিত জানতে (www.dhamakashopping.com) এই ঠিকানায়।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি