বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
32 C
Dhaka

দেশের বাজারে ডাহুয়ার ছয়টি নতুন মনিটর

spot_img

সিকিউরিটি সার্ভিলেন্স ক্যামেরার বাইরে চীনা প্রযুক্তি ব্র্যান্ড ডাহুয়া’র নন সিকিউরিটি স্মার্ট ডিভাইস বাংলাদেশের বাজারে এনেছে ব্র্যান্ডটির বাংলাদেশী পরিবেশক সুরভী এন্টারপ্রাইজ। শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে পরিবশক মিটআপে ন্যূনতম ১০০ হার্জ রিফ্রেশ রেটের ডাহুয়া ব্র্যান্ডের ২১.৫ ইঞ্চি থেকে ২৮ ইঞ্চি পর্যন্ত ৬টি মডেলের ফুল এইচডি আইপিএস মনিটরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। এর মধ্যে রয়েছে একটি হোয়াইট বোর্ডও। জানানো হয়, প্রতিটি মনিটরে রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। মনিটরগুলো দ্রুত দেশের বাজারে পাওয়া যাবে। একইসঙ্গে ঘোষণা দেয়া হয়, শিগগিরই রাউটারও বাজারে ছাড়বে তারা।

অনুষ্ঠানে ডাহুয়া দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জেমস উ এবং পরিচালক (কারিগরি) মার্ক ইয়াং, দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন পণ্য বিভাগের পরিচালক (বিক্রয়) ইয়াং ডেমিং (এলেক্স), ডাহুয়া বাংলাদেশের ব্যবসায় প্রধান (ইনোভেটিভ বিজনেস) স্যামুয়েল সি, ডাহুয়া বাংলাদেশের পণ্য ব্যবস্থাপক (ইনোভেটিভ বিজনেস) চার্লস ঝাউ, এবং পরিবেশক সুরভী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক যাকের রিয়াদ, ব্যবসায় প্রধান আব্দুল কাইয়ুম খান, বিক্রয় প্রধান (চ্যানেল) অমিত মন্ডল, ডাহুয়া পণ্য ব্যবস্থাপক নবীউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডাহুয়া ও সুরভী এন্টারপ্রাইজের শীর্ষ কর্মকার্তারা তিন ক্যাটাগরি- বেসিক (ফুল এইচডি আইপিএস), গেমিং এবং ফোরকে সমৃদ্ধ ৬টি মডেলে নতুন মনিটর উন্মোচন করেন। এর মধ্যে ১০০ হার্জ রিফ্রেশ রেটের ফুল এইচডি আইপিএস ডিসপ্লের রয়েছে তিনটি মডেল। এগুলো হলো- ২২ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ডিএইচআই-এলএম২২-বি২০১এসডব্লিউ মডেল, ২৪ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ডিএইচআই-এলএম২৪-বি২০১এস মডেল এবং ২৭ ইঞ্চি ডিসপ্লের ডিএইচআই-এলএম২৭-বি২০১এস মডেল। গেমিং মনিটরের মধ্যে ২৪ ইঞ্চি ডিসপ্লের ডিএইচআই-এলএম২৪-ই২৩১ মডেল এবং ২৭ ইঞ্চি ডিসপ্লের ডিএইচআই-এলএম২৭-ই২৩১ মডেল দেবে ১৬৫ হার্জ রিফ্রেশ রেট।

এ ছাড়া ২৮ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ডিএইচআই-এলএম২৮-এফ৪০০ মডেলটি হচ্ছে ফোরকে মনিটর। ফোরকে মনিটরের রেজ্যুলেশন ৩৮৪০ * ২১৬০। অন্য পাঁচটি মডেলের রেজ্যুলেশন ১৯২০ *১০৮০।

অনুষ্ঠানে জানানো হয়, ডাহুয়া প্রথমবারের মতো দেশের বাজারে এনেছে ন্যূনতম ফুল এইচডি ১০০ হার্জের আইপিএস ডিসপ্লে সমৃদ্ধ মনিটর। আর গেমিং মনিটরের রিফ্রেশ রেট ১৬৫ হার্জ। বেসিক, গেমিং এবং ফোরকে– তিন ক্যাটাগরিতে ডাহুয়ার নতুন এ মনিটর ব্যবহারকারীদের দেবে অসাধারণ অভিজ্ঞতা।

নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য ছিল র‍্যাফেল ড্র ও সঙ্গীতানুষ্ঠান।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি