সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
30 C
Dhaka

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে নতুন এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর। আধুনিক ডিজাইন, উন্নত ডিসপ্লে প্রযুক্তি এবং উচ্চ রিফ্রেশ রেটের সমন্বয়ে তৈরি এই ২৭-ইঞ্চি মনিটরটি অফিস, কনটেন্ট ক্রিয়েশন, মাল্টিমিডিয়া এবং ক্যাজুয়াল গেমিং—সব ধরনের ব্যবহারকারীর জন্য একটি চমৎকার সমাধান।

নতুন এই মনিটরে রয়েছে ২৭-ইঞ্চি ডব্লিউকিএইচডি আইপিএস ডিসপ্লে যার রেজ্যুলুশন ২৫৬০×১৪৪০ পিক্সেল। ফলে এটি ফুল এইচডি’র তুলনায় আরও বেশি ডিটেইল ও প্রাণবন্ত ছবি উপস্থাপন করে। ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ১ মিলিসেকেন্ড  রেসপন্স টাইম নিশ্চিত করে স্মুথ ভিজ্যুয়াল পারফরম্যান্স, ফলে দ্রুতগতির ভিডিও, গেমিং কিংবা মাল্টিটাস্কিং হবে আরও স্বাচ্ছন্দ্যময়।

মনিটরটিতে এসার ভিশন কেয়ার বা আই কেয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় কাজ বা বিনোদনের সময় চোখের ক্লান্তি কমাতে সহায়তা করে। এছাড়াও এতে রয়েছে ২টি এইচডিএমআই, ভিজিএ পোর্ট এবং বিল্ট-ইন 1W × 2 স্পিকার, যা অতিরিক্ত স্পিকারের প্রয়োজন ছাড়াই দৈনন্দিন ব্যবহারে সুবিধা প্রদান করে। আকর্ষণীয় আলট্রা স্লিম হোয়াইট ডিজাইনের এই মনিটরটি যেকোনো আধুনিক অফিস বা হোম ডেস্ক সেটআপে যোগ করবে প্রিমিয়াম লুক।

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর এখন দেশের সকল স্মার্ট অনুমোদিত ডিলার, শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ৩ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মনিটরটির খুচরা মূল্য ৩০,০০০ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি