শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
31 C
Dhaka

প্রোডাক্টিভিটির নতুন দিগন্ত নিয়ে বাংলাদেশে এলো সুপার আল্ট্রাওয়াইড মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম গেমিং, কনটেন্ট ক্রিয়েশন, কর্পোরেট মাল্টিটাস্কিং এবং হাই-এন্ড সেটআপ ব্যবহারকারীদের জন্য ROG সিরিজের অত্যাধুনিক Swift OLED PG49WCD মনিটর নিয়ে বাংলাদেশের বাজারে চমক লাগাতে এসেছে ASUS । ৪৯-ইঞ্চির এই সুপার আল্ট্রাওয়াইড কিউডি-ওলেড মনিটরটি গেমিং, প্রোডাক্টিভিটি এবং প্রফেশনাল ভিজ্যুয়াল কাজের অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যাবে।

এই মনিটরের একটা বিশেষত্ব হলো এটি একসাথে দুইটি ২৭ ইঞ্চি মনিটরের সমতুল্য কাজ করতে সক্ষম কারণ এই মনিটরটিতে রয়েছে ৩২:৯ ডুয়াল কিউএইচডি (৫১২০×১৪৪০) রেজোলিউশন। যারা একাধিক ওইন্ডো তে কাজ করে কিংবা এডিটিং এর ভারি কাজ করে থাকে, এই মনিটরটি তাদের জন্য আদর্শ। এছাড়া এর ১৮০০R কার্ভড ডিজাইন ব্যবহারকারীর চোখের স্বাভাবিক ভিউ অনুসরণ করে, ফলে দীর্ঘ সময় কাজ বা গেমিং করলেও কমফোর্ট বজায় থাকে এবং চোখের চাপ কম হয়।

গেমিং পারফরম্যান্সের ক্ষেত্রে মনিটরটি বেশ এগিয়ে রয়েছে। এতে রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং মাত্র ০.০৩ms রেসপন্স সময়, যা আল্ট্রা স্মুখ ও lag-free গেমপ্লে নিশ্চিত করে। পাশাপাশি Adaptive-Sync এবং GameFast ইনপুট টেকনোলজি প্রতিযোগিতামূলক গেমিংয়ে ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা প্রদান করে।

অসাধারণ কালার এবং জীবন্ত ছবি প্রদানের জন্য এই মনিটরে রয়েছে QD-OLED প্রযুক্তি । পাশাপাশি স্টুডিও-গ্রেড আউটপুট নিশ্চিত করার জন্য এই মনিটরটি তে ৯৯% DCI-P3 কালার গ্যামট, ট্রু ১০-বিট কালার এবং ডেল্টা ই<২ কালার একিউরেসি ব্যবহার করা হয়েছে। HDR মোডে ১০০০ নিটস সর্বোচ্চ উজ্জলতা থাকার ফলে HDR কনটেন্ট আরও প্রাণবন্ত ও বাস্তবসম্মতভাবে উপভোগ করা যায়।

দীর্ঘ সময় ব্যবহারের কথা বিবেচনা করে আসুস এতে যুক্ত করেছে কাস্টম হিটসিংক এবং উন্নত এয়ারফ্লো ডিজাইন, যা ওলেড প্যানেলের স্থায়িত্ব ও স্থিতিশীল পারফরম্যান্স বজায় রাখতে সহায়তা করে—বিশেষ করে দীর্ঘ গেমিং বা প্রফেশনাল সেশনের সময়।

এই মনিটরটিতে কীবোর্ড ও মাউস ব্যবহার করে সহজে দুটি ডিভাইস নিয়ন্ত্রণ ও ফাইল ট্রান্সফার করা যায়। পাশাপাশি এর বিস্তৃত কানেক্টিভিটি সুবিধা এটিকে একটি পূর্ণাঙ্গ ওয়ার্কস্টেশন হাব-এ পরিণত করেছে।

ডিলার, কর্পোরেট ক্লায়েন্ট, মিডিয়া, হাই-এন্ড পিসি গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং প্রিমিয়াম সেটআপ ব্যবহারকারীদের জন্য মনিটরটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর অফিসিয়াল ওয়েবসাইট, ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউজে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি