শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
32 C
Dhaka

দেশব্যাপী পাওয়া যাচ্ছে রিয়েলমি ৭আই

spot_img

টেকভিশন ডেস্ক: বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশের স্মার্টফোন বাজারে রিয়েলমি ৭ আই ও রিয়েলমি ৭ প্রো উন্মুক্ত করেছে। মাত্র ১৮,৯৯০ টাকা মূল্যে রিয়েলমি সেভেন আই সর্বপ্রথম এই মূল্য তালিকায় নিয়ে এসেছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা; পাশাপাশি আছে ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট রম। ডিভাইসটি এখন রিয়েলমি ব্র্যান্ডশপ ছাড়াও অনুমোদিত সকল স্মার্টফোন স্টোরে পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে জনপ্রিয় ই-কমার্স সাইট দারাজ-এ রিয়েলমি অনলাইন ফার্স্ট সেল-এ এর ৩,০০০ এর-ও বেশি ইউনিট বিক্রি করে “দারাজে ৪৮ ঘন্টায় সর্বোচ্চ বিক্রি হওয়া ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন” এর খেতাব লাভ করেছে।

এই উপলক্ষে রিয়েলমি-এর গ্লোবাল ব্র্যান্ড ম্যানেজার রিভস লি বলেন, “রিয়েলমি ৭ আই-এর অসাধারণ পারফরম্যান্স, নকশা এবং মান আমাদের ব্র্যান্ডের ‘ডেয়ার টু লিপ’ প্রতিশ্রুতিকেই তুলে ধরেছে। একটি বিশাল সংখ্যক তরুণদের হাতে ফ্ল্যাগশিপ ফিচারের ফোন তুলে সেয়াই আমাদের মূল লক্ষ্য। সাম্প্রতিক সময়ে ফ্যানদের থেকে আমরা যে ব্যাপক সাড়া পেয়েছি তা তরুণদের জন্যে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসতে আমাদেরকে আরো উৎসাহিত করছে।”

রিয়েলমি ৭ আই-এর ৬.৫-ইঞ্চির বিশাল ডিসপ্লেতে আছে ৯০ হার্টজের রিফ্রেশ রেট ও ব্যবহারে আরো স্মুথনেসের জন্যে আছে ১২০ হার্টজের স্যাম্পলিং রেট। ডিভাইসটিতে আছে ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও আছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং, যা দিয়ে মাত্র ৩০ মিনিটে ৩৩ শতাংশ চার্জ করা যাবে।

এ ফোনটিতে আছে আল্ট্রা-ক্লিয়ার কোয়াড-ক্যামেরা সেট-আপ, যাতে ৬৪ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সাথে আছে ৮ মেগাপিক্সেলের ১১৯-ডিগ্রি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি ম্যাক্রো লেন্স, এবং একটি সাদাকালো পোর্ট্রেট লেন্স। রিয়েলই ৭ আই-এর বিল্ট-ইন তিনটি জনপ্রিয় ৩টি নাইট ফিল্টার – ফ্ল্যামিঙ্গো, সাইবারপাঙ্ক, এবং মডার্ন গোল্ডে রাতের আলোয় আরো আকর্ষনীয় ছবি তোলা যাবে। চকচকে সেলফির জন্যে আছে উন্নত সনি আইএমএক্স৪৭১ সেন্সরে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ফ্রন্ট প্যানোরামা, এবং ইউআইএস স্টেবিলাইজেশন সমর্থন করে।

গেমিং ও কাজে অসাধারণ পারফরম্যান্সের জন্যে ফোনে আছে স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ক্রায়ো ২৬০ সিপিইউ, এবং অ্যাড্রেনো ৬১০ জিপিইউ। এতে সর্বোচ্চ ২.০ গিগাহার্টজ গতিতে কাজ করা যাবে। অরোরা গ্রিন ও পোলার ব্লু – এ চমৎকার রঙে সর্বত্র পাওয়া যাচ্ছে রিয়েলমি ৭ আই।

এছাড়া রিয়েলমি ৭ প্রো’র প্রি-অর্ডারও শুরু হয়েছে, যার বাজার মূল্য নির্ধারণ হয়েছে ২৭,৯৯০ টাকা। ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জিং-এ ৭ প্রো’র ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি মাত্র ৩ মিনিটে ১৩ শতাংশ, এবং ৩৪ মিনিটে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ হয়। ডিভাইসটির মূল ক্যামেরা হিসেবে আছে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল, একটি ম্যাক্রো এবং একটি সাদাকালো পোর্ট্রেট লেন্স। ৮ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৭২০জি, ৮ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ইউএফএস ২.১ রমে এই ফোন দিবে অনন্য পার্ফরম্যান্স।

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি