শনিবার, জুলাই ২৫, ২০২৬
30.4 C
Dhaka

তরুণদের প্রযুক্তিতে দক্ষ করতে বিসিএস ও বিআইটিপিএফসি এক সাথে কাজ করবে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনাল ফেন্ডস ক্লাব এর পক্ষ থেকে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বিসিএস কার্যালয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বাংলাদেশ আইটি প্রফেশনালস ফ্রেন্ডস ক্লাব একটি অলাভজনক সংগঠন। এই ক্লাবের বর্তমান সদস্য ১২ হাজারের বেশি। ক্লাবের লক্ষ্য পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে আইটি খাতে দক্ষ জনবল তৈরি করা, নতুন নতুন প্রযুক্তি নিয়ে ওয়ার্কশপ,ওয়েবিনার, সেমিনার করে আইটির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলতে অবদান রাখা।

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সদস্যরা সারা বাংলাদেশের বিভিন্ন সেক্টর থেকে আইটি প্রফেশনালদের নিয়ে গঠিত। বিভিন্ন কার্যক্রম প্রচারের জন্য আমরা কীভাবে একে অপরের প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে একসাথে কাজ করতে পারি তার জন্য উভয় সংস্থা আলোচনা করেছে।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি জনাব ড.সামসুল আরেফিন বলেন বাংলাদেশের আইটি সেক্টর কে এগিয়ে নিতে সবাই কে এক সাথে কাজ করতে হবে। এর জন্য দরকার কোলাবোরেশান। নতুন নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে দেশের মানুষের মাঝে বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং ওয়েবনার ওয়ার্কশপসহ নানা ধরনের কার্যক্রম চালু করতে হবে।

বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব এর সভাপতি জনাব সালেহ মোবিন বলেন এই বাংলাদেশ আমাদের তাই আইটি সেক্টর কে এগিয়ে নিতে  আমাদেরকে দায়িত্ব নিতে হবে। ডিজিটাল বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাই কে এক সাথে কাজ করতে হবে।

সংগঠনের সহসভাপতি ফারুক আজম এরশাদ বলেন ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। উঠতি গ্র্যাজুয়েটদের জন্য ট্রেনিং, ওয়েবনার ওয়ার্কশপসহ আয়োজন করা এবংকিভাবে তাদের জীবনের পরবর্তী ধাপের সাথে খাপ খাইয়ে নেবেন, ক্যারিয়ার কাউন্সেলিং ইত্যাদি বিষয়ে উভয় সংস্থার অনেক কাজ করার সুযোগ রয়েছে।

জেনারেল সেক্রেটারি এস এম সাজ্জাদ হোসেন বলেন বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা বাংলাদেশের সর্বস্তরের আইটি প্রফেশনাল দের একসাথে কাজ করার লক্ষ্যে  বিসিএস এবং বিআইটিপিএফসি একসাথে হয়েছিলাম, এর মাধ্যমে দুই পক্ষ একমত হয়েছি যে সামনে স্মার্ট বাংলাদেশ তৈরিতে আমরা একসাথে কাজ করে যাব।

শুভেচ্ছা অনুষ্ঠানে বাংলাদেশ আইটি প্রফেশনালস ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাউন্ডার প্রেসিডেন্ট:  সালেহ মোবিন, ভাইস প্রেসিডেন্ট:  ফারুক আজম এরশাদ, মহাসচিব:  এস,এম, সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন, এডভাইজার:  শাহজেব ইবনে হোসেন , সেক্রেটারি পাবলিক রিলেসন:  রাজিব হাসান, সেক্রেটারি মেম্বারশিপ ডেভেলপমেন্ট:  সাব্বির আহমেদ।

শুভেচ্ছা অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি থেকে উপস্থিত ছিলেন সভাপতি: অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন, সহ-সভাপতি (এডমিন): সহযোগী অধ্যাপক রেজাউল করিম, সহ-সভাপতি (ফিন্যান্স): অধ্যাপক মো: আব্দুল বাছেত, সহ-সভাপতি (একাডেমিক): জয়নাল আবেদীন; মহাসচিব: এলিন ববি, যুগ্ম-সচিব (এডমিন): শরিফুল আনোয়ার, যুগ্ম-সচিব (ফিন্যান্স): মোঃ জারাফাত ইসলাম, যুগ্ম-সচিব (একাডেমিক): প্রকৌশলী  মোঃ নাজমুল হুদা মাসুদ, কোষাধ্যক্ষ: মোঃ শাহরিয়ার হোসেন খান ফরহাদ এবং কাউন্সিলর এস,এম, সাজ্জাদ হোসেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি