রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
30 C
Dhaka

টেলিগ্রামে প্রতারণা, সতর্ক করল সিটিটিসি

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সিং করে ঘরে বসে সহজেই আয় করুন বা ফেসবুক-ইউটিউবে লাইক দিয়ে ঘরে বসে আয় করুন হাজার হাজার টাকা বা ঘরে বসে পার্টটাইম চাকরি—টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে এমন মেসেজ এখন হরহামেশাই অনেকের আসে। অনেকেই এসব প্রলোভনে প্রতারণার শিকার হয়েছেন।

এবার এ বিষয়ে জনগণকে সতর্ক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এক পোস্টে সিটিটিসি জানিয়েছে, এসব মূলত স্ক্যাম। এ সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, টেলিগ্রাম অ্যাপস ভিত্তিক চাইনিজ প্রতারক চক্র এরা। বাংলাদেশি কিছু প্রতারকের সহায়তায় প্রতারণার জাল বিস্তার করেছে চক্রটি। এরা আপনার ফোনের হোয়াটসঅ্যাপে ঘরে বসে পার্টটাইম চাকরির অফার দেবে। এরপর ইউটিউব এ বিভিন্ন ভিডিও লাইক করতে বলবে, বলবে বিভিন্ন চ্যানেলে রিভিউ দিতে। প্রতি লাইক বা রিভিউয়ের জন্য আপনাকে তারা ১০০ টাকা বা এর বেশি দেবে। এভাবে ৫০০ থেকে ১০০০ টাকা দেবে তারা। এরপর আপনাকে হেল্পডেস্ক (HelpDesk) নামে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করবে। .

টেলিগ্রামে প্রতারণা, সতর্ক করল সিটিটিসি

সেখানে ইনভেস্ট করার লোভনীয় সব অফার দেবে আপনাকে। আপনি একবার তাদের প্ল্যানে যেই ইনভেস্ট করবেন, তখনই ফাঁদে পড়বেন। এভাবে কয়েকদিনের মধ্যেই আপনার কাছ থেকে বিভিন্নভাবে কথা বলে হাতিয়ে নেবে লাখ লাখ টাকা।

সিটিটিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা ঘরে বসে পাওয়া যেকোনো চাকরির অফারই এক একটি স্ক্যাম। এসব লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকতে পরামর্শ সংস্থাটির।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি