রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
34 C
Dhaka

১২০০ এমবিপিএস তরঙ্গ- ব্র্যান্ডের রাউটার আনছে ওয়ালটন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ডুয়াল ব্যান্ডের ১২০০ এমবিপিএস নতুন ওয়াই-ফাই রাউটার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তরঙ্গ- ব্র্যান্ডের প্যাকেজিং-এ ডব্লিউআর১৪ মডেলের ওই রাউটারটির প্রধান বৈশিষ্ট গিগাবিট ইথারনেট পোর্ট, ৪টি হাই-পারফর্মেন্স এন্টেনা এবং ওয়াইড এরিয়া কাভারেজ। রাউটারটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৭৫০ টাকা।

বিগত বছরগুলোতে বাংলাদেশ হয়ে উঠেছে প্রযুক্তিনির্ভর। ব্যবহার বেড়েছে ইন্টারনেটের। সেই সাথে সমানুপাতিক হারে বেড়েছে তারবিহীন ওয়াই-ফাই প্রযুক্তির ডিভাইস রাউটারের। বাজারে বেশ কিছু বহুজাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন মূল্যের রাউটার পাওয়া যাচ্ছে। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনও এই ধারাবাহিকতায় গত বছর সিঙ্গেল ব্যান্ডের ৩০০ এমবিপিএস দুটি মডেলের রাউটার বাজারে ছাড়ে। যা ইতোমধ্যে গ্রাহকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু গ্রাহকদের চাওয়া ছিলো আরও উন্নত প্রযুক্তির ডুয়াল ব্যান্ড রাউটারের। সেই চাহিদা পূরণেই এবার নতুন মডেলের রাউটার আনছে দেশীয় এই প্রতিষ্ঠান।

ওয়ালটন রাউটার এবং নেটওয়ার্ক এক্সেসরিজের প্রোডাক্ট ম্যানেজার মোঃ শাহাদাত হোসাইন জানান, নতুন আসা ডুয়াল ব্যান্ডের রাউটারটিতে রয়েছে অত্যাধুনিক মাল্টি-ইউজার, মাল্টি-ইনপুট মাল্টি-আউটপুট (MU-MIMO) প্রযুক্তি, যার ফলে একসাথে অনেকগুলো ডিভাইস এর নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারবে। এছাড়া গিগাবিট ইথারনেট পোর্ট থাকায় রাউটারটি প্রতিটি কানেক্টেড ডিভাইসে উচ্চগতি সরবরাহ করতে সক্ষম। এর এডভান্সড বিমফোর্মিং প্রযুক্তির কল্যাণে গ্রাহকরা পাচ্ছেন সুনির্দিষ্ট ডিভাইসে বেটার ওয়ারলেস রিসেপশান।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মোহাম্মদ লিয়াকত আলী বলেন, ওয়ালটন গ্রাহকদের চাহিদাকেই সবসময় প্রাধান্য দেয়। করোনা মহামারির মধ্যে ইন্টারনেট, ওয়াই-ফাই এর ব্যবহার অনেক বেড়েছে। এই চাহিদা পূরণ করতেই আমরা রাউটারসহ সকল নেটওয়ার্ক এক্সেসরিজ ডেভেলপমেন্টে আরো বেশি কাজ করছি। সামনে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন বিভিন্ন ধরনের নেটওয়ার্ক এক্সেসরিজ আনার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে নানা মডেল ও ফিচারের ডেক্সটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, ট্যাব, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, স্পিকার, এসএসডি, এক্সটারর্নাল এসএসডি, র‌্যাম, পিসিবিএ, মেমোরি কার্ড, প্রজেক্টর, ডিজিটাল রাইটিং প্যাড ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। খুব শিগগিরই এক্সেস কন্ট্রোল ডিভাইস, প্রিন্টার, নেটওয়ার্কিং সুইচ, ওয়েবক্যাম ইত্যাদি পণ্যও বাজারে ছাড়বে ওয়ালটনের কম্পিউটার বিভাগ।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি