রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

টেলিহেলথ অ্যাপ ’ডিজিকিউর’ ডায়াবেটিস রোগীদের জন্য চালু করল রবি

টেকভিশন২৪ ডেস্ক: ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় টেলিহেলথ অ্যাপ ’ডিজিকিউর’ চালু করল দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। ডিজিকিউর মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে গ্রাহকরা ভিডিও কলের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি বাড়িতে বসে ডায়াগনস্টিক পরীক্ষার নমুনা সংগ্রহ, ই-প্রেসক্রিপশন গ্রহণ এবং নিয়মিত স্বয়ংক্রিয় স্বাস্থ্য পরীক্ষার জন্য যে কোন ডিভাইসের সাথে অ্যাপটি সংযুক্ত করতে পারবেন গ্রাহকরা।

গ্রাহকরা দৈনিক, সাপ্তাহিক ও মাসিক সাবস্ক্রিপশন ভিত্তিতে ডিজিকিউরের সেবা গ্রহণ করতে পারবেন। দৈনিক, সাপ্তাহিক ও মাসিক সাবস্ক্রিপশন প্যাকের মূল্য যথাক্রমে ৩ টাকা, ২০ টাকা এবং ৭০ টাকা (ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ ছাড়া) ।

রবি আজিয়াটা লিমিটেডের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে টেলিহেলথ অ্যাপটি তৈরি করেছে স্বাস্থ্যসেবা প্রযুক্তিতে বিশেষায়িত সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম জেডএস সল্যুশনস লিমিটেড। বাংলাদেশের টেলিহেলথ মার্কেটে ডিজিকিউর চালু উপলক্ষে সম্প্রতি রবি এবং জেডএস সলিউশনস লিমিটেড একটি চুক্তি সই করেছে।

ডিজিকিউরের অনন্য লাইভ মনিটরিং ফিচারের মাধ্যমে চিকিৎসকদের সাথে ভিডিও পরামর্শ গ্রহণের সময় স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তাকে জানাতে পারবেন রোগীরা। গ্রাহকরা অ্যাপটিতে তাদের ওষুধ গ্রহণের সময় অন্তর্ভূক্ত করতে পারবেন; এতে সময়মতো ওষুধ গ্রহণের জন্য গ্রাহকদের সংকেত দেবে অ্যাপটি ।

অনন্য বৈশিষ্ট্য এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে ডিজিকিউর বাংলাদেশের ডায়াবেটিস স্বাস্থ্যসেবায় গতানুগতিক ধারণাগুলো থেকে সরে আসতে সাহায্য করবে। একটি পরিপূর্ণ সল্যুশন প্রদানের মাধ্যমে ডায়াবেটিক চিকিৎসায় একমাত্র বিশেষজ্ঞ টেলিহেলথ অ্যাপে পরিণত হতে প্রতিশ্রুতিবদ্ধ ডিজিকিউর।

অ্যাপটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহারের জন্য গুগল প্লে স্টোর- https://cutt.ly/AYgTV8h থেকে ডাউনলোড করতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি