রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশী বংশোদ্ভূত ইনটেল চেয়ারম্যানের সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেল কর্পোরেশনের বোর্ড অব ডিরেক্টরস এর চেয়ারম্যান ড. ওমর ইশরাক গত সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সাক্ষাৎ করেন।

আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের মিনি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, জাতীয় ডেটা সেন্টারের পরিচালক তারেক এম বরকতউল্লাহ, এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি এডভাইজার সামি আহমেদ, মেডট্রনিক বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফারুক আলম, আইডিয়া প্রকল্প পরিচালক মো. আবদুর রাকিব উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রতিমন্ত্রী ড. ওমর ইশরাকের কাছে বিগত বার বছরে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির সামগ্রিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে দেশে ডিজিটাল অর্থনীতির বিকাশ ঘটিয়েছে। দেশের আইসিটি রপ্তানী বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। আমাদের লক্ষ্য ২০২৫ সালে তা ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা।  ২ হাজারের মতো সেবা ডিজিটাইজড করে তাতে মানুষের প্রবেশগম্যতা নিশ্চিত করা হয়েছে। ফলে মানুষকে এখন আর সেবার পেছনে ছুটতে হয় না সেবাই পৌছে গেছে মানুষের দোরগোড়ায়। করোনা মহামারির সময়ে তথ্যপ্রযুক্তিই আমাদের প্রায় সব কিছুকে সচল রাখে। অফিস-আদালত, ব্যবসা-বানিজ্যের কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করা হয়। ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ প্লাটফর্ম চালু করে ভ্যাকসিন কারযক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। এ পর্যন্ত প্রায় সাড়ে ৭ কোটি মানুষ এ প্লাটফর্মে নিবন্ধন করে।

পলক আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই), মেশিন লার্নিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার করে মানুষের ভোগান্তি ও অর্থ ব্যয় হ্রাসসহ স্বাস্থ্যসেবার উন্নয়নে ড. ওমর ইশরাকের সহযোগিতা কামনা করে পলক বলেন, এমন একটি উদ্যোগের বাস্তবায়নে দেশের ১৮ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক ও ৮ হাজার ডিজিটাল সেন্টার কার্যকর ভূমিকা রাখতে পারে। 

ড. ওমর ইশরাক অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার করে বাংলাদেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে আইসিটি বিভাগের সাথে কাজ করায় তাঁরআগ্রহের কথা জানিয়ে বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রথমত, রোগীর তথ্য-উপাত্ত সংগ্রহ, দ্বিতীয়ত, মান সম্মত নির্দেশিকা প্রণয়ন  এবং তৃতীয়ত, নির্দেশিকার সাথেমানুষের যোগসূত্র স্থাপন। তিনিআধুনিক প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার করে স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং একটি স্টান্ডার্ড নির্দেশিকা প্রণয়নে তিনি আইসিটি বিভাগকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ইনটেল কর্পোরেশনে যোগদানের আগে বাংলাদেশী বংশোদ্ভূত ড. ওমর ইশরাক যুক্তরাষ্ট্রভিত্তিক মেডট্রনিক এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি