রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ৫০তম বিজয় দিবসের গৌরবময় উপলক্ষে নিজেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে ‘আগামীর চোখে বাংলাদেশ’ শীর্ষক একটি ডিজিটাল অ্যানিমেটেড ভিডিও সিরিজ চালু করতে যাচ্ছে গ্রামীণফোন। ১৫ ডিসেম্বর চালু হতে হওয়া এই প্ল্যাটফর্মটির উদ্দেশ্য হলো দেশের ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার মূল্যবোধ এবং তাৎপর্য নিয়ে অনুপ্রাণিত করা।  মুক্তিযুদ্ধের ইতিহাসকে দেশের আগামী দিনের পথিকৃৎদের সাহসের উৎস হিসেবে তুলে ধরার প্রত্যয়ে গ্রামীণফোন ১৯৭১ সালে ঘটে যাওয়া সত্য ও অবিস্মরণীয় ঘটনাবলীর ওপর ভিত্তি করে একটি ডিজিটাল গল্পসংগ্রহ তৈরির এবং তা শিশুদের মাঝে যথাযথভাবে উপস্থাপন করার এই উদ্যোগ নিয়েছে।

দেশের প্রতি গ্রামীণফোনের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গ্রহণ করা ‘আগামীর চোখে বাংলাদেশ’ উদ্যোগের লক্ষ্য আগামী প্রজন্মকে সাহসিকতা, মহানুভবতা ও নেতৃত্বের সত্যিকারের গল্পের মাধ্যমে ক্ষমতায়ন করা। এ সিরিজের মাধ্যমে আমাদের নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বীরোচিত চেতনা শিশুদের জন্য উপযুক্ত উপায়ে তাদের মতো করে উপস্থাপন করা হয়েছে।   

এ নিয়ে গ্রামীণফোনের সিএমও মোহাম্মাদ সাজ্জাদ হাসিব, বলেন, “কি অদ্ভুত সাহসিকতার দৃষ্টান্ত রেখে গিয়েছে আমাদের বীর মুক্তিযোদ্ধারা। আমাদের স্বাধীনতার ইতিহাসে লুকিয়ে আছে এমন অনেক শিক্ষণীয় বিষয় যা আমাদের নতুন প্রজন্ম কে পথ দেখাবে তাদের আগামীর দিন গুলো কে জয় করবার জন্য।৫০ বছরের এই অর্জনের উপর নির্মাণ হয়ে চলেছে আগামীর বাংলাদেশ। বিজয়ের এই মর্ম কথা আমাদের আগামী প্রজন্মে কে অবগত করবার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আশা করি এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্ম তাদের মত করে স্বাধীনতার ইতিহাস কে জানবে, বুঝবে এবং শিখবে। সুবর্ণ জয়ন্তীর এই মুহূর্তে দেশ প্রেমের এই আলো বিজয়ের মাসে ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্ম।”

অ্যানিমেটেড সিরিজ মুক্তির পাশাপাশি জিপিহাউসে ‘স্বাধীনতার ৫০ বছর’ শিরোনামে এক সুবৃহৎ চিত্রকর্মও উন্মোচন করেছে গ্রামীণফোন। বিশিষ্ট শিল্পী হাশেম খানের চিত্রকর্মটি গ্রামীণফোনে আগত অতিথি ও প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে বিজয় ও স্বাধীনতার চেতনাকে উজ্জীবিত করবে। গ্রামীণফোন বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। ‘হাশেম খান পেইন্টিং কম্পিটিশন উইথ প্রথম আলো’ শীর্ষক প্রতিযোগিতাটি ১২ – ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে ৩ থেকে ১২ বছর বয়সী শিশুরা রংতুলিতে তাদের চোখে দেখা বাংলাদেশকে ফুটিয়ে তুলবে। ইতিহাসের স্মরণীয় অধ্যায়কে বাঁচিয়ে রাখার উদ্দ্যেশ্যে নির্মিত এই ভিডিওগুলো দেখা যাবে গ্রামীণফোনের অফিশিয়াল ইউটিউব চ্যানেল (https://gpsocial.co/AgamirBangladesh) ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে।

বাংলাদেশের ৫০ বছরে সচেতনতা বৃদ্ধির প্রত্যাশায় গ্রামীণফোন মুক্তিযুদ্ধের এ গল্পগুলো শিশু-কিশোরদের মাঝ ছড়িয়ে দিতে এবং পরবর্তী প্রজন্মগুলোর জন্য বাংলাদেশের ইতিহাস অমর করে রাখতে আগামী প্রজন্মের হাতে দেশপ্রেমের মশাল তুলে দেয়ার আহ্বান জানায়।  

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি