বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
28.8 C
Dhaka

টেলিটকে বিনিয়োগ করতে চায় বসুন্ধরা গ্রুপ

টেকভিশন২৪ ডেস্ক: খুঁড়িয়ে চলা রাষ্ট্রায়ত্ব সেল ফোন অপারেটর টেলিটকে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বসুন্ধরা গ্রুপ। কৌশলগত বিনিয়োগকারীর হওয়ার এই প্রস্তাবটি যাচাই করে দেখছে টেলিটক। এটি এমন একটি পদক্ষেপ যা দেশের মোবাইল ফোন ব্যবসার চিত্র পাল্টে দিতে পারে।

১৯ বছরের পথচলায় প্রথম দুই বছর ছাড়া বাকি সব বছরেই লোকসানে থাকা টেলিটকের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে জমা দেওয়া এই প্রস্তাবে নেটওয়ার্কের উন্নয়ন, গ্রাহক পরিসেবা বৃদ্ধি এবং টেলিটকের সিস্টেম আপগ্রেড করার একটি রূপরেখা দেওয়া হয়েছে বসুন্ধরা টেলিকমিউনিকেশন লিমিটেডের পক্ষ থেকে।

টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে, ২০২০-২১ অর্থবছরে ২২৩ দশমিক ১ কোটি টাকা অর্থাৎ ২৭ দশমিক ২ শতাংশ সার্বিক লোকসানে থাকা টেলিটক এই প্রস্তাব মূল্যায়নের জন্য একটি কমিটি গঠন করেছে।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা নুরুল মাবুদ চৌধুরী জানিয়েছেন, ‘আমরা প্রস্তাবটি যাচাই-বাছাই করছি, আমাদের কয়েকজন কর্মকর্তা এটি খতিয়ে দেখছেন।’

পুরো বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে জানিয়ে প্রস্তাবের বিশদ বিবরণ এবং বসুন্ধরা কতটা বিনিয়োগ করতে চায় তার বিস্তারিত দিতে রাজি হননি নুরুল মাবুদ চৌধুরী।

টেলিটক বোর্ডের চেয়ারম্যান টেলিকম সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, ‘আমরা এই মুহূর্তে প্রস্তাবে সম্মতি কিংবা অসম্মতি কোনোটাই দিইনি। পুরো বিষয়টিই পর্যালোচনা করা হচ্ছে।’

সরকার ও টেলিটকের জন্য প্রস্তাবটি লাভজনক হবে কিনা তা কমিটি মূল্যায়ন করবে বলেও জানান তিনি।

যোগাযোগ করা হলে টেলিকম মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন: ‘বসুন্ধরা গ্রুপ টেলিটকে বিনিয়োগের আগ্রহ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে, কিন্তু তাতে বিস্তারিত কিছু নেই। যে কারো আগ্রহ থাকতে পারে, কিন্তু তারা ঠিক কী চায় তা আমাদের জানতে হবে।’

২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে টেলিটক, যার মার্কেট শেয়ার আগস্ট পর্যন্ত ৩ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটি বিদেশ থেকে বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব পেলেও সরকার সেগুলোর একটিকেও সবুজ সংকেত দেয়নি।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি