শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
31 C
Dhaka

টিকটকের ২০২৩ সালের প্রথম প্রান্তিকের কমিউনিটি গাইডলাইন রিপোর্ট প্রকাশ

নীতিমালা লঙ্ঘন: বাংলাদেশ থেকে ৪২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: শর্ট ভিডিওর জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। ২০২৩ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৩) এই রিপোর্টে ভুল তথ্যের প্রচার রোধ এবং অনলাইনকে নিরাপদ করতে টিকটক সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। জবাবদিহিতার মাধ্যমে আস্থা অর্জন, কমিউনিটির জন্য প্ল্যাটফর্মটিকে নিরাপদ করে তোলা এবং অনুকূল পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে আসছে টিকটক, এই প্রতিবেদনে সে গুরুত্বটিই উঠে এসেছে।

টিকটক ২০২৩ সালের প্রথম প্রান্তিকে বিশ্বজুড়ে প্ল্যাটফর্ম থেকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে ৯ কোটি ১০ লাখ ৩ হাজার ৫১০টি ভিডিও সরিয়েছে। যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা ভিডিওর প্রায় ০.৬ শতাংশ। এই ভিডিওগুলোর মধ্যে ৫ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৯১১টি ভিডিও সরানো হয়েছে অটোমেটেড সিস্টেমের মাধ্যমে। তবে পরে সেগুলোর মধ্যে যাচাই-বাছাই শেষে ৬২ লাখ ৯ হাজার ৮৩৫টি ভিডিও ফিরিয়ে দেওয়া হয়েছে।

একই সময়ে বাংলাদেশ থেকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে ৪২ লাখ ৩৬ হাজার ৪৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক। ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে একই কারণে সরানো হয়েছিল ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭টি ভিডিও। এছাড়া স্প্যাম অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট কনটেন্টগুলোর উপরও লক্ষ্য রাখে টিকটক। সেই সাথে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া স্প্যাম অ্যাকাউন্ট বন্ধ করতে প্রতিরোধমূলক ব্যবস্থাও নেয় প্ল্যাটফর্মটি।

২০২৩ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে যেসব ভিডিও সরানো হয়েছে তার মধ্যে ৯২ দশমিক ২ শতাংশ ভিডিও সরানো হেয়ছে কেউ দেখার আগেই। আর এক দিনের মধ্যে সরানো হয়েছে প্রায় ৯৫ দশমিক ৩ শতাংশ ভিডিও। সে সঙ্গে এই প্রান্তিকে সক্রিয় অপসারণ করা হয় ৯৯ দশমিক ৫ শতাংশ ভিডিও।

২০২২ সালের চতুর্থ প্রান্তিকের সঙ্গে তুলনা করলে দেখা যায়, সে সময় বাংলাদেশের ৯৫ শতাংশ ভিডিও সরিয়ে ফেলা হয়েছিল কেউ দেখার আগেই। সে হারটি ২০২৩ সালের প্রথম প্রান্তিকে কিছুটা কমে এসেছে।

বিশ্বের সকল তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয় টিকটক। সেদিকে নজর দিয়েই ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী সন্দেহে বিশ্বব্যাপী সরিয়ে ফেলা হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৪৮৪টি অ্যাকাউন্ট। এ ছাড়া প্রথম প্রান্তিকে ৫ কোটি ১২ লাখ ৯৮ হাজার ১৩৫টি ভুয়া অ্যাকাউন্ট সরানো হয়, যা প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে টিকটকের একটি অন্যতম প্রচেষ্টা।

২০২৩ সালের প্রথম প্রান্তিকের সম্পূর্ণ রিপোর্ট সম্পর্কে জানতে ভিজিট করুন টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টার। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় এটি জানতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি