শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
28 C
Dhaka

সাংবাদিকদের জন্য এআই প্রযুক্তি বানাচ্ছে গুগল

টেকভিশন২৪ ডেস্ক: সংবাদ প্রতিবেদন লিখতে সাহায্য করবে এমন এআই প্রযুক্তি পরীক্ষা করছে গুগল। নতুন এই প্রযুক্তির ব্যবহার নিয়ে বিভিন্ন সংবাদ সংস্থার সঙ্গে গুগলের আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন একজন মুখপাত্র।

তিনি কোনো সংবাদমাধ্যমের নাম উল্লেখ না করলেও নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায় ওয়াশিংটন পোস্ট ও ওয়ালস্ট্রিট জার্নালের মালিক প্রতিষ্ঠান নিউজ কর্পোরেশনসহ আরও অনেকের সঙ্গে আলোচনা করেছে গুগল, তাদের মধ্যে রয়েছে নিউ ইয়র্ক টাইমসও।

গুগলের মুখপাত্র বলেন, শিরোনাম ও খবরের বিষয়বস্তুকে অন্যভাবে লিখতে এই প্রযুক্তি সংবাদকর্মীদের সাহায্য করবে। আর এতে তাদের ‘উৎপাদনশীলতাও’ বাড়বে। তবে এ প্রযুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

“সংবাদ সংগ্রহ, প্রতিবেদন তৈরি বা সত্যতা যাচাইয়ের মত কাজে সাংবাদিকদের প্রতিস্থাপন করা এ প্রযুক্তির উদ্দেশ্য নয়, আর সেটা সম্ভবও নয়,” বলেন গুগলের মুখপাত্র।

তবে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, সংবাদমাধ্যমের যে কর্মকর্তারা গুগলের ওই নতুন প্রযুক্তি নিয়ে ধারণা পেয়েছেন, তারা বলছেন, এটা ‘বিচলিত হওয়ার মতই’। গুগলের অভ্যন্তরীণ উপস্থাপনায় নতুন ওই এআই প্রযুক্তিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ‘জেনেসিস’ নামে।

নিউজ কর্পোরেশনের এক মুখপাত্রকে নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

তবে তিনি বলেছেন “গুগলের সঙ্গে আমাদের সম্পর্ক দুর্দান্ত। আর সাংবাদিকতার প্রতি সুন্দার পিচাইয়ের (গুগলের সিইও) দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিকে আমরা সাধুবাদ জানাই।”

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি