শনিবার, আগস্ট ৮, ২০২৬
27.2 C
Dhaka

ওরাকলের ত্রৈমাসিক আর্থিক ফলাফল

টেকভিশন২৪ ডেস্ক: ওরাকল কর্পোরেশন (NYSE: ORCL) ২০২১ সালের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে আজ। বছরান্তে ওরাকলের মোট ত্রৈমাসিক আয় ৩% বেড়ে ১০.১ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ক্লাউড সার্ভিসেস ও লাইসেন্স সাপোর্ট থেকে আয় ৫% বেড়ে ৭.৩ বিলিয়ন মার্কিন ডলার এবং ক্লাউড লাইসেন্স ও অন-প্রিমিজেজ লাইসেন্স থেকে আয় ৪% বেড়ে ১.৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

জিএএপি অপারেটিং আয় ১০% বেড়ে ৩.৯ বিলিয়ন ডলার হয়েছে যেখানে জিএএপি অপারেটিং মার্জিন ছিল ৩৮%। নন-জিএএপি অপারেটিং আয় ১০% বেড়ে ৪.৮ বিলিয়ন ডলার হয়েছে যেখানে নন-জিএএপি অপারেটিং মার্জিন ছিল ৪৭%। জিএএপি ও নন-জিএএপি মোট আয় যথাক্রমে ৯৫% ও ১০% বেড়ে৫.০ ও ৩.৫ বিলিয়ন ডলারহয়েছে।প্রতি শেয়ারে জিএএপি ও নন-জিএএপি আয় ১১৩% ও ২০% করে বেড়ে যথাক্রমে ১.৬৮ ও ১.১৬ ডলার হয়েছে। অঙ্গসংস্থাগুলোতে রাজস্ব হস্তান্তরের ফলে একক ট্যাক্স মওকুফ থেকে ২.৩ বিলিয়ন ডলার আয় হয়েছে যা জিএএপি মোট আয়ে প্রভাব ফেলেছে।

স্বল্পমেয়াদী স্থগিত রাজস্ব হয়েছে ৮.১ বিলিয়ন ডলার। অপারেটিং অর্থ প্রবাহ ছিল গত বারো মাসের মধ্যে ১৪.৭ বিলিয়ন ডলার।

ওরাকলের সিইও সাফরা কার্তজ বলেন, “আমরা ক্লাউড ইআরপি মার্কেটে আমাদের নেতৃত্ব ধরে রেখেছি এবং এটার সম্প্রসারণ অব্যাহত রয়েছে কেননা এই ত্রৈমাসিকে আমাদের ফিউশন ইআরপি ব্যবসা ৩০% ও নেটসুইট ইআরপি ব্যবসা ২৪% বৃদ্ধি পেয়েছে।”

তিনি আরো বলেন, “ওরাকল দুর্দান্ত গতিতে এর বিলিয়ন ডলারের সর্বোচ্চ লাভজনক ইআরপি ক্লাউড ব্যবসা সম্প্রসারণ করে চলেছে যা সাবস্ক্রিপশন থেকে আয় ৫% ও অপারেটিং থেকে আয় ১০% বৃদ্ধিতে অনেক সাহায্য করেছে। বর্তমানে ওরাকলের মোট আয়ের ৭২% আসছে সাবস্ক্রিপশন ফি থেকে এবং এই চলমান আয়, খরচ বাদে শেয়ার প্রতি আমাদের দুই সংখ্যার নন-জিএএপি আয় বাড়াতে সহায়তা করেছে।”

ওরাকলের চেয়ারম্যান ও সিটিও ল্যারি এলিসন বলেন, “আবারো তৃতীয় প্রান্তিকে ওরাকলের দ্বিতীয় প্রজন্মের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবসা গ্রাহক বাড়াতে ও রাজস্ব আয় হার ১০০% ছাড়িয়ে যেতে সহায়তা করেছে। আমরা দ্রুতই নতুন অঞ্চল খুলবো যেন এই ক্রমবর্ধমান ক্লাউড ব্যবসাকে আরো ভালোভাবে পরিচালনা করা যায়।

বিশ্লেষকরা ইআরপি ক্লাউড ব্যবসায় ওরাকলের বিকল্প দেখছে না এবং এই ত্রৈমাসিকে ওরাকল বিভিন্ন কোম্পানির প্রায় ১০০ মিলিয়ন ডলারের অধিক মূল্যের এসএপি ইআরপি, ওরাকল ফিউশন ইআরপি’তে স্থানান্তরের চুক্তি স্বাক্ষর করেছে।”

বোর্ড অব ডিরেক্টরস ২০ বিলিয়ন ডলারের শেয়ার পুনঃবিক্রির জন্য সম্মত হয়েছে। এছাড়াও ওরাকল জানায় বোর্ড অব ডিরেক্টরস শেয়ার প্রতি ০.৩২ ডলার মুনাফা ঘোষণা করেছে যা বর্তমানের ০.২৪ ডলার মুনাফা থেকে ৩৩% বেশি। ওরাকলের চেয়ারম্যান ও সিটিও এবং সর্বোচ্চ শেয়ারের মালিক ল্যারি এলিসন এই ঘোষণায় ও ভোটে অংশ নেননি।

এই মুনাফা ৮ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে শেয়ারহোল্ডারদের দিয়ে দেয়া হবে যা তারা ২২ এপ্রিল ২০২১ তারিখে তুলতে পারবে।

 

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি