বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
29.4 C
Dhaka

ল্যাপটপ কিনে ১০০ শতাংশ ক্যাশব্যাক পেলেন আরও দুই ক্রেতা

টেকভিশন২৪ ডেস্ক: দেশব্যাপী সাড়া জাগিয়েছে ওয়ালটন ল্যাপটপের ১০০ শতাংশ ক্যাশব্যাক ক্যাম্পেইন। এর আওতায় ল্যাপটপসহ ওয়ালটন কম্পিউটারের বিভিন্ন আইটেমে অসংখ্য ক্রেতা নিশ্চিত ক্যাশব্যাক পেয়েছেন। এবার ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০ শতাংশ ক্যাশব্যাক পেলেন আরও দুজন ক্রেতা। তারা হলেন রাজধানীর একটি প্রতিষ্ঠানের প্রশিক্ষক ফারহানা আক্তার এবং চট্টগ্রামের শিক্ষার্থী আব্দুর রউফ জীবন।

এর আগে ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পেয়েছেন চাঁদপুরের ফ্রিল্যান্সার নাজমুল হাসান ও খাগড়াছড়ির ট্রাকচালক মহেন হোসেন। এছাড়াও ৫০ শতাংশসহ বিভিন্ন অংকের নিশ্চিত ক্যাশব্যাক পেয়েছেন অসংখ্য ক্রেতা।

উল্লেখ্য, নতুন বছর উপলক্ষে ওয়ালটনের সব মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি এবং অন্যান্য আইটি পণ্য ও এক্সেসরিজে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক দেয়া হচ্ছে। ৩১ মার্চ ২০২১ পর্যন্ত দেশের সব ওয়ালটন প্লাজা এবং ডিলার পয়েন্টে এসব সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। নগদ মূল্য ও কিস্তি সুবিধায় ওয়ালটন কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রেও ক্যাশব্যাক মিলছে।

গত ১৯ ফেব্রুয়ারি আগারগাঁওয়ে ওয়ালটনের আইডিবি প্লাজা থেকে প্রিলুড এন৫০০০এ মডেলের ল্যাপটপটি কেনেন মিরপুরের আরামবাগের বাসিন্দা ফারহানা। মাত্র ১০ হাজার টাকা ডাউনপেমেন্টে ২৮ হাজার ৭৫০ টাকা মূল্যের সিলভার কালার ল্যাপটপটি কেনেন তিনি। কেনার পর বিক্রয় প্রতিনিধি ডিজিটাল পদ্ধতিতে বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন করেন। কিছুক্ষণ পরই ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে।

‘সফল নারী’ নামে একটি ভোকেশনাল প্রতিষ্ঠানের প্রধান ফারহানা। বিভিন্ন স্তরের নারীদের ভোকেশনাল ট্রেইনিং দিচ্ছেন তিনি। ফারহানা বলেন, দেশে তৈরি যেকোনো পণ্যের প্রতি আমার আলাদা ভালোলাগা কাজ করে। ওয়ালটন দেশীয় ব্র্যান্ড। তাই বেশ কয়েক বছর ধরে তাদের ফ্রিজ ব্যবহার করছি। খুব ভালো সার্ভিস দিচ্ছে। সেই ভালোলাগা থেকেই ওয়ালটন ল্যাপটপ কিনেছি। ওয়ালটন আরও সামনে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।

এর আগে ১৩ ফেব্রুয়ারি ওয়ালটনের আইটি ডিলার শোরুম ‘স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং’-এর আগ্রাবাদ শাখা থেকে প্রিলুড এন৪১ মডেলের ল্যাপটপটি কেনেন চট্টগ্রামের হালিশহর এলাকার শিক্ষার্থী জীবন। ২৬ হাজার ৫০০ টাকা দামের ল্যাপটপটি কেনার কিছুক্ষণ পর তিনিও ১০০ শতাংশ ক্যাশব্যাক পান।

এ লেভেল পরীক্ষার্থী জীবন পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন একটি ফ্রিল্যান্সিং ফার্ম। ফ্রিল্যান্সিং কাজে ব্যবহার করতেই ল্যাপটপ দরকার ছিল তার। জীবন বলেন, বাসায় ওয়ালটনের টিভি এবং মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করছি। খুব ভালো সার্ভিস দিচ্ছে। এসব বিবেচনায় ওয়ালটন থেকেই ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নিয়েছি। ল্যাপটপটির জন্য আমাকে কোনো টাকা দিতে হলো না। পুরো একটা ল্যাপটপ বিনামূল্যে পেলাম! বিষয়টি আমাকে আপ্লুত করছে। ওয়ালটন থেকে আরও তিনটি ল্যাপটপ কিনবো।’

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী লিয়াকত আলী বলেন, ওয়ালটন সবসময় ক্রেতার চাহিদা ও প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেয়। শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার বিষয়টি সবসময়ই আমাদের বিবেচনায় থাকে।

এছাড়াও চাকুরিজীবী, ব্যবসায়ী, মুক্ত পেশাজীবীসহ সব শ্রেণী-পেশার ক্রেতারা যাতে সহজেই ডিজিটাল ডিভাইস কিনতে পারেন, সেজন্য ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ এবং কম্পিউটার এক্সেসরিজে শতভাগ পর্যন্ত ক্যাশব্যাক দেয়া হচ্ছে।

পাশাপাশি অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে অর্ডার করলে থাকছে ব্যাপক মূল্যছাড়। মডেলভেদে ল্যাপটপে সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি