মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
31.9 C
Dhaka

ঈদে ৮ স্মার্টফোনে বাজিমাত করেছে ভিভো

টেকভিশন২৪ ডেস্ক : সম্প্রতি গেলো ঈদ-উল-ফিতর। স্মার্টফোনের বাজার ছিল চাঙ্গা।  ঈদ উপলক্ষ্যে গ্রাহকদের মাঝে সব সময়ই থাকে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ। এই চাহিদার কথা মাথায় রেখেই স্মার্টফোন কোম্পানিগুলোও দিয়ে থাকে বিভিন্ন অফারসহ নতুন নতুন স্মার্টফোন। ব্যতিক্রম ছিলোনা গ্লোবাল স্মার্টফোনের নির্মাতা ভিভো’ও ।

ঈদ বাজারে গ্রাহক পছন্দের তালিকায় ছিল ভিভো’র স্মার্টফোন। সব ধরণের ক্রেতাদের  আগ্রহের বিষয় মাথায় রেখে আকর্ষণীয় দামে আর ফিচারে স্মার্টফোন বাজারে ব্যাপক আগ্রহের ছিলো ভিভো’র জনপ্রিয় ৮টি স্মার্টফোন । বহুজাতিক স্মার্টফোন নির্মাতা ভিভো তাদের স্মার্টফোন ডিজাইন এবং ক্যামেরার বৈচিত্রের জন্য বরাবরই বেশ জনপ্রিয়।

ঈদ বাজারে ভিভো’র অধিক বিক্রিত ৮টি স্মার্টফোন নিয়েই আজকের বিস্তারিত। 

এক্স ৭০প্রো : ভিভো’র সবচেয়ে ব্যতিক্রমী ডিভাইস এক্স৭০প্রো। স্মার্টফোনটির মূল আকর্ষণ বিখ্যাত অপটিক্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জেইসের লেন্স। ভিভো এক্স৭০প্রো’র সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের। আর পেছনে রয়েছে ৫০, ১২, ১২ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০-ভিভো চিপ  দিয়ে পরিচালিত হয়। ৪৪৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটিকে সাপোর্ট দেয় ৪৪ ওয়াটের শক্তিশালী ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। ৭২,৯৯০ টাকার ভিভো এক্স৭০প্রো পাওয়া যাচ্ছে কসমিক ব্ল্যাক এবং অরোরা ডন কালারে । 

ভি২৩  ৫জি : ভিভো ভি২৩ ৫জি’তে আছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস পোর্ট্রেইট সেলফি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে কালার চেঞ্জিং ফ্লোরাইট এন্টি গ্লেরিয়েন্ট ডিজাইন প্রযুক্তি। রিয়ারে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের জিডব্লিউ ১ সুপার সেন্সিং ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সিস্টেম। ৩৯,৯৯০ টাকা মূল্যের স্মার্টফোনটি  সানশাইন গোল্ড এবং স্টারডাস্ট ব্ল্যাক কালার । 

ভি২৩ই: ভি২৩ ৫জি’র সেমি ফ্ল্যাগশিপ ভার্শন ভিভো ভি২৩ই। এই স্মার্টফোনেও ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস পোর্ট্রেইট সেলফি ক্যামেরা রয়েছে। এই সেলফি ক্যামেরায় একইসঙ্গে রয়েছে আই অটোফোকাস মোড এবং এআই এক্সট্রিম নাইট পোর্ট্রেইট । পেছনে আছে ৬৪ মেগাপিক্সেলের নাইট ক্যামেরা। আরো আছে ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ২.৫ডি ফ্ল্যাট ফ্রেম ডিজাইনের স্মার্টফোনটি পরিচালিত হয় ফানটাচ ওএস১২ দ্বারা। ভি২৩ই’তে আছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। স্মার্টফোনটি’র ২৫,৯৯০ টাকা মূল্য, রয়েছে ২টি কালার, মুনলাইট শ্যাডো এবং সানশাইন কোস্ট।

ওয়াই৩৩এস:  ভিভো’র সবচেয়ে নতুন স্মার্টফোন ওয়াই৩৩এস। সর্বাধুনিক ফটোগ্রাফি অভিজ্ঞতার জন্য স্মার্টফোনটির মেইন ক্যামেরা হিসেবে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফিতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সুপার নাইট ক্যামেরা । ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জ প্রযুক্তি। স্মার্টফোনটির মূল্য ২০,৯৯০ টাকা। পাওয়া যাচ্ছে মিরর ব্ল্যাক, স্টারি গোল্ড এবং মিডডে ড্রিম কালার । 

ওয়াই২১টি : স্মার্টফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জ আছে। স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা পরিচালিত। ১২৮ গিগাবাইটের বিশাল স্টোরেজও রয়েছে ওয়াই২১টি’তে। এই স্মার্টফোনটিতেও রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। ৮ মেগাপিক্সেলের সুপার নাইট সেলফি ক্যামেরাও রয়েছে ওয়াই২১টি স্মার্টফোনে। ৮ মিলিমিটারের স্মার্টফোনটি পরিচালিত হয় ফানটাচ অপারেটিং সিস্টেম ১২ দিয়ে। ওয়াই২১টি স্মার্টফোনের বাজারমূল্য ১৭,৯৯০ টাকা; আর এই ডিভাইসটি মিলছে মিডনাইট ব্লু এবং পার্ল হোয়াইট কালারে ।

ওয়াই২১ : ওয়াই২১ এর মূল্য ১৪,৯৯০ টাকা। মেটালিক ব্লু এবং ডায়ামন্ড  গ্রে রঙের এই স্মার্টফোনে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জ প্রযুক্তি আছে। একইসঙ্গে ভিভো ওয়াই২১ স্মার্টফোনটিতে দ্রুত লক আনলক করতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে রিয়ারে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

ওয়াই১৫এস: ভিভো ওয়াই১৫এস স্মার্টফোনেও ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি আছে। রিয়ারে ১৩ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা ও সেলফিতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। ১১,৯৯০ টাকা মূল্যের এই স্মার্টফোনটির মিসটিক ব্লু  এবং ওয়েভ গ্রিন নামে চমৎকার ২টি কালার রয়েছে।

ওয়াই১এস :

এই স্মার্টফোনটিতে দারুণ ভিডিও গেমিং অভিজ্ঞতার জন্য রয়েছে ৬ দশমিক ২২ ইঞ্চির হালো ফুলভিউ ডিসপ্লে ও ৪০৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। থ্রিডি কার্ভড বডি থাকার কারণে ওয়াই১এস হাতে খুব স্বাচ্ছন্দ্যেই ব্যবহার করা যায়। মাত্র ৮,৯৯০ টাকায় এই স্মার্টফোনটি মিলবে অলিভ  ব্ল্যাক এবং অরোরা ব্লু এই ২টি চমৎকার কালারে।             

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি