রবিবার, জুন ১৪, ২০২৬
32.2 C
Dhaka

মার্কেটে ফ্ল্যাগশিপ অ্যামোলেড ডিসপ্লে স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের স্মার্টফোন মার্কেটের তুমুল জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড ‘ইনফিনিক্স’ বাজারে আনছে প্রিমিয়াম ক্যাটাগরির নোট সিরিজ এর স্মার্টফোন ‘নোট ১২’। টেকপাড়ায় গুঞ্জন রয়েছে, কাঙ্ক্ষিত এই ডিভাইসটি ইনফিনিক্সের সর্বোচ্চ বিক্রিত হ্যান্ডসেট ‘নোট ১১ প্রো’ এর প্রধান প্রধান সব ফিচারকেও ছাড়িয়ে যাবে।

ইনফিনিক্সের নতুন মোবাইলের প্রতি দেশের তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের সবসময় বেশ আগ্রহ থাকে। ধারণা করা হচ্ছে, এবার ‘ডিসপ্লে’কে গুরুত্ব দিয়ে এবং ‘অ্যামোলেড স্টানার’ স্লোগানে বাজারে আনা হচ্ছে নোট সিরিজের সর্বশেষ এই স্মার্টফোনটি। স্বাচ্ছন্দ্যময় ডিজিটাল জীবনের পথ সুগম করতে জনপ্রিয় এই চীনা ব্র্যান্ডটি কর্মদক্ষতা ও উৎপাদনমুখিতার কথা মাথায় রেখে প্রস্তুত করে সেরা স্মার্টফোন। বিভিন্ন সূত্র জানিয়েছে, দেখতে বাহারি ‘নোট ১২’ ডিভাইসটি হতে পারে ৭.৯এমএম আল্ট্রা স্লিম ডিজাইনের। ইনফিনিক্সের নোট সিরিজের স্মার্টফোন এমনিতেই উচ্চ-সক্ষমতার জন্য গ্রাহক মহলে পরিচিত। এই সিরিজের স্মার্টফোনের মসৃণ ও অভিনব ডিজাইন সহজেই স্মার্টফোনভক্তদের মন কাড়তে সক্ষম। ‘নোট ১২’ ডিভাইসটির অত্যাধুনিক সব ফিচার ব্যবহারকারীদের প্রত্যাশা মেটাতে সক্ষম হবে এমনটাই ধারণা সবার।

ইনফিনিক্স ‘নোট ১২’
ইনফিনিক্স ‘নোট ১২’

‘নোট ১২’ স্মার্টফোনটি কেমন হতে পারে তা অনুমান করে ইতোমধ্যে ইন্টারনেটে ঝড় তুলেছেন টেকভক্তরা। তাদের মতে, ডিভাইসটির আকর্ষণীয় ৬.৭ এফএইচডি+ ট্রু কালার অ্যামোলয়েড ডিসপ্লের কারণে দ্রুত-ই বাজারে কাটতি দেখা দেবে এই মোবাইলটির। এই ডিভাইস নিয়ে আরো ভবিষ্যৎবাণী করা হচ্ছে, ‘নোট ১২’ এর ইনফিনিটি ডিসপ্লে ব্যবহারকারীদের যেকোনো আলোতে বৃহদাকার পর্দায় ‘ক্রিস্টাল ক্লিয়ার’ দৃশ্য উপভোগের সুযোগ করে দেবে। পরিমিত বাজেটের মধ্যে ইনফিনিক্সের মতো একটি শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড এটির নির্দিষ্ট গ্রাহকদের জন্য কী করে পরিশীলিত ফিচারের এমন একটি হ্যান্ডসেট বাজারে নিয়ে আসছে তাই এখন দেখার বিষয়।

এ সম্পর্কিত খবরে আরো বলা হচ্ছে, শক্তিশালী পারফরম্যান্সের জন্য ইনফিনিক্স ‘নোট ১২’ স্মার্টফোনে থাকছে ‘হেলিওজি৮৮ আল্ট্রা গেমিং প্রসেসর’। সবধরনের মাল্টি টাস্কিং এ সক্ষম এই স্মার্টফোন ব্যবহারকারীদের ভিন্নমাত্রার নিরাপত্তা প্রদান করবে। এছাড়া, প্রফেশনাল মোবাইল ফটোগ্রাফাররা ডিভাইসটিতে পাবেন  সর্বোচ্চ ১১জিবি (৬জিবি+৫জিবি) বর্ধিত র‌্যামের অবিশ্বাস্য স্টোরেজ সুবিধা। ডিজিটাল বাংলাদেশের এই সময়ে নতুন প্রজন্মকে তাদের মোবাইল সেট-এ নানান মাল্টিডাইমেনশনাল কাজ করতে হয়। এক্ষেত্রে আকর্ষণীয় ও উচ্চ-পারফরম্যান্সের ‘নোট ১২’ হতে পারে তরুণ প্রজন্মের শীর্ষ পছন্দ!

ইনফিনিক্স ‘নোট ১২’
ইনফিনিক্স ‘নোট ১২’

আরো কয়েকটি টেক সূত্র জানাচ্ছে, ‘নোট ১২’ ডিভাইসে থাকছে উন্নতমানের ৫০০০এমএএইচ ইন্টেলিজেন্স ব্যাটারি এবং ৩৩ওয়াট সুপার চার্জ সুবিধা। এর ফলে হঠাৎ করে স্মার্টফোনের চার্জ কমে যাওয়া ও ব্যাটারির পারফরম্যান্স এর অবনমন ঘটবে না এবং ডিভাইসটি নির্বিঘ্নে সারাদিন ব্যবহার করা যাবে।

এছাড়া, স্মার্টফোনটি আন্তর্জাতিকভাবে কবে বাজারে আসছে তা নিয়েও রয়েছে নানা জল্পনা-কল্পনা। বর্তমান মোবাইল ব্যবহারকারীদের মধ্যে চীনা এই ব্র্যান্ডটিকে ঘিরে রয়েছে বাড়তি প্রত্যাশা। বলা হচ্ছে, উদ্ভাবনী ‘নোট ১২’ ফোনটিতে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ট্রিপল ক্যামেরাও। ডিভাইসটি সর্বশেষ অ্যান্ড্রয়েড-১১ ওএস (অপারেটিং সিস্টেম) চালিত এবং অনবদ্য গড়ন ও পারফরম্যান্সের ‘নোট ১২’ বাজারে আসতে পারে ‘ফরেস্ট ব্ল্যাক’, ‘জুয়েল ব্লু’ এবং ‘সানসেট গোল্ডেন’ রঙে। সিগনেচার এই ডিভাইসটির দাম কত হতে পারে তা জানা যাবে শিগগিরই।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি