মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
29.1 C
Dhaka

ই-নিডজ নামক ই-কমার্স কোম্পানির বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

টেকভিশন২৪ ডেস্ক: এবার ‘ই-নিডজ’ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সাতজনের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় ১ এপ্রিল মামলা করেছেন এক গ্রাহক। মামলার বাদী আবদুল্লাহ আল নোমান।

মামলায় ই-নিডজের চেয়ারম্যান ওয়াহিদ ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাহিদ ইকবাল, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল কাইয়ুম, চেয়ারম্যানের স্বজন নওমী আশরাফ, সায়মা আফরিন, আইরিন পারভীন ও হোসেইন রাহী।

মামলায় বলা হয়েছে, গ্রাহকের টাকা ফেরত না দিয়ে ই-নিডজের চেয়ারম্যান ওয়াহিদ ও এমডি নাহিদ দেশ থেকে পালিয়েছেন। তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ই-নিডজের অফিস তালাবদ্ধ রয়েছে।

জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান জানান, ই-নিডজ নামের ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, এমডিসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন এক গ্রাহক। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

করোনা মহামারি দেখা দিলে দেশে ই-কমার্স প্রতিষ্ঠানের পাশাপাশি গ্রাহকসংখ্যা বাড়তে থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু ই-কমার্স প্রতিষ্ঠান ব্যবসা খুলে গ্রাহকের ফাঁদে ফেলে প্রতারণা করে। গ্রাহকের টাকা নিয়ে পণ্য বুঝিয়ে না দেওয়ার অভিযোগ ওঠে কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতারণার অভিযোগে একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি গ্রেপ্তার হন।

২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

গুলশান থানায় দায়ের হওয়া মামলার অভিযোগ অনুসারে, ই-নিডজ নামের প্রতিষ্ঠানটি গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাহকের প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেছে।

মামলায় বাদী আবদুল্লাহ আল নোমান তিনিসহ আরও কয়েকজন ভুক্তভোগী গ্রাহকের নাম উল্লেখ করেছেন। তাঁরা হলেন হাবিবুরের রহমান, ছাদিয়া আফরিন, রাশেদ খান, আবুল হাসান, মাহাবুবুর রহমান, সাদেক হোসেন, আবদুল আজিজ, ইমরান দেওয়ান, শাহাদাত হোসেন, নেয়ামুল হক, আবদুল হালিম, মশিউজ্জামান।

মামলার বাদী আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, টাকা নিয়ে শতাধিক গ্রাহককে পণ্য না দিয়ে ই-নিডজের চেয়ারম্যান ওয়াহিদসহ অন্য আসামিরা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে তাঁরা সরাসরি ই-নিডজের অফিসে যান। তখন কোনো কোনো গ্রাহককে টাকা ফেরতের চেক দেওয়া হয়। চেক নগদায়নের তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি। কিন্তু ব্যাংকে গিয়ে জানা যায়, ই-নিডজের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা নেই।

আবদুল বারেক নামের এক ব্যক্তি নিজেকে ভুক্তভোগী দাবি করে বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ই-নিডজের পণ্যের বিজ্ঞাপন দেখে পণ্য কিনতে উৎসাহী হন। গত বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ৯ লাখ টাকা মূল্যের মোটরসাইকেল ও মুঠোফোন কেনার জন্য ক্রয়াদেশ দেন তিনি। টাকাও পরিশোধ করেন। তবে এখন পর্যন্ত তিনি কোনো পণ্য বুঝে পাননি।

আবদুল বারেক প্রথম আলোকে বলেন, ‘ই-নিডজ আমাকে কোনো পণ্য দেয়নি। টাকাও ফেরত দেয়নি। এখন শুনছি, কোম্পানির চেয়ারম্যান ও এমডি গ্রাহকের টাকা ফেরত না দিয়ে দেশ ছেড়েছেন।’

এক নম্বর আসামির ভাষ্য

আবদুল্লাহ আল নোমানের করা মামলার এক নম্বর আসামি ই-নিডজের সিইও আবদুল কাইয়ুম। তাঁর কাছে প্রতিষ্ঠানটির কিছু অসংগতি ধরা পড়ে। এরপর তিনি এই প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দেন। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আবদুল কাইয়ুম বলেন, গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার তথ্য তিনি জানেন না। ই-নিডজের মালিকদের সঙ্গে এখন আর কোনো যোগাযোগ নেই বলে দাবি করেন তিনি।

অর্থ পাচারের অভিযোগ

নাম প্রকাশ না করার শর্তে গুলশান থানা-পুলিশের এক কর্মকর্তা বলেন, ই-নিডজের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। শিগগিরই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। – সূত্র প্রথম আলো 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি