বুধবার, অক্টোবর ৭, ২০২৬
25.3 C
Dhaka

ইকমা-২০২৩ এ্যাওয়ার্ড পেল ৩৪টি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স এবং ইকমার্স খাত সংশ্লিষ্ট ৩৪টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই ক্যাব)। ই-ক্যাব গত ৯ নভেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর কাছে “ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা) -” তুলে দেয় সংগঠনটি।

ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি,  বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি , ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ই-ক্যাবের উপদেষ্টা কমিটির সদস্য নাহিম রাজ্জাক বক্তব্য প্রদান ও বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান করেন। তারা এই অনুভূতি ব্যক্ত করেছেন যে এই ধরনের স্বীকৃতি ই-কমার্স শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে এবং উৎসাহিত করবে।

জমকালো এই আয়োজনে ২৭টি ক্যাটাগরিতে নিরপেক্ষ বিচারকগনের মূল্যায়নে প্রায় ২০০ আবেদন থেকে নির্বাচিত ৩৪টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে, দারাজ বাংলাদেশ লিমিটেড সেরা ই-কমার্স মার্কেটপ্লেস, ফুডপান্ডা সেরা ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম, বিকাশ লিমিটেড সেরা এমএফএস প্ল্যাটফর্ম এবং সিটি ব্যাংক ই-কমার্সের জন্য সেরা ব্যাংকিং সলিউশনের জন্য অ্যাওয়ার্ড অর্জন করে। অন্যান্য উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে রয়েছে ওয়ালটন, উবার, আড়ং, মাস্টারকার্ড, শেয়ারট্রিপ এবং টেন মিনিট স্কুল।

এছাড়াও, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, চালডাল, রকমারি, শপআপ, পিকাবু, ইস্টার্ন ব্যাংক, বিক্রয়, একশপ, স্টেডফাস্ট, নগদ, সেবা এক্সওয়াইজেড, সাজগোজ, আরোগ্য, ফসল, বাটা, রিবানা, সিঙ্গার, উপায়, পাঠাও, ডিজিবক্স, স্কাইটেক, লালসবুজ, উইমেন এন ই-কমার্স, ব্রেইনস্টেশন২৩ কে পুরস্কৃত করা হয়েছে, যারা নিজ নিজ ডোমেইন এ সফলতার সাথে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ই-ক্যাবের  সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল এবং পরিচালক ও ইকমা আহ্বায়ক খন্দকার তাসফিন আলম এবং অন্যান্য নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। ই-ক্যাব, এই আয়োজনের মাধ্যমে, ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে উদ্ভাবন এবং উৎকর্ষের সংস্কৃতি গড়ে তোলার প্রতি তার প্রতিশ্রুতিকে জোরালো করেছে। দি ডেইলি স্টারের সহযোগিতায়, অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ইউসিবি, উপায়, সিঙ্গার, গ্লোবাল ব্র্যান্ড, বার্জার, স্টেডফাস্ট, বিক্রয় এবং সি এক্সপ্রেস।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি