শুক্রবার, জুন ১২, ২০২৬
26.9 C
Dhaka

যাকাত ক্যালকুলেটরসহ ইসলামিক জীবনধারার সেবা

টেকভিশন২৪ ডেস্ক:  ধর্মপ্রাণ মুসলমান গ্রাহকদের জন্য যাকাত ক্যালকুলেটরসহ ইবাদতের সহায়ক ইসলামি বিভিন্ন ধরনের সেবা নিয়ে এসেছে ‘নগদ ইসলামিক’। এর ফলে গ্রাহকেরা এখন থেকে নিশ্চিন্তে নিজের যাকাতের হিসাব নিজেই করতে পারবেন। পাশাপাশি বিনামূল্যে প্রতিদিন পবিত্র কোরআন পাঠসহ ইবাদত সহায়ক সব সেবা পাবেন এই প্ল্যাটফর্মে।

শরিয়া সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত ‘নগদ ইসলামিক’-এর মাধ্যমে গ্রাহকেরা তাদের সুবিধামতো ঝামেলাহীনভাবে যাকাতের সঠিক পরিমাণ জেনে নিয়ে নিয়মিত যাকাত আদায় করতে পারবেন। গত তিন বছর ধরে ইসলামিক অর্থ ব্যবস্থাপনার নিশ্চয়তা দিয়ে চালু রয়েছে ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট। সুদহীন এই এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন, হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পেমেন্ট, ইসলামিক ইন্স্যুরেন্সের পেমেন্টসহ নানা রকম সেবা উপভোগ করছেন গ্রাহকেরা।

মানুষের চাহিদার কথা বিবেচনা করে ‘নগদ ইসলামিক’-এর নতুন সংযোজন হলো যাকাত ক্যালকুলেটর, যা গ্রাহকদের যাকাত গণনা করার প্রক্রিয়াকে আরো সহজ করে দেবে।

গ্রাহকেরা এখন থেকে ‘নগদ ইসলামিক’ ওয়েবসাইটের(https://nagadislamic.com.bd) মাধ্যমে সহজেই যাকাতের হিসাব নিজেই করতে পারছেন। সেক্ষেত্রে, নগদ ইসলামিক’ ওয়েবসাইটে প্রবেশ করে যাকাত ক্যালকুলেটর অপশনটি বাছাই করতে হবে। এরপর বাৎসরিক আয়, বিনিয়োগ, স্বর্ণ এবং ঋণসহ পুরো বছরের সম্পদের পরিমানের তথ্য দিতে হবে। পরবর্তী ধাপে ক্যালকুলেটরের নিচে ‘হিসাব করুন’ অপশনে ক্লিক করলেই যাকাতের সঠিক পরিমান স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে। খুব শিগ্রই নগদ অ্যাপেও পাওয়া যাবে এই সেবাটি।

এ ছাড়া প্রায় ২০টি ইসলামিক ও যাকাত ডোনেশন প্রতিষ্ঠানে সরাসরি যাকাত প্রদানের সুযোগ ও রয়েছে ‘নগদ ইসলামিক’-এর মাধ্যমে। সেক্ষেত্রে ‘নগদ ইসলামিক’ অ্যাপ থেকে ‘ডোনেশন’ অপশনে প্রতিষ্ঠানের মার্চেন্ট নম্বরে সরাসরি যাকাত পাঠানো যাবে। ফলে গ্রাহকেরা মোবাইলের মাধ্যমে ঘরে বসে যাকাত সংক্রান্ত যাবতীয় সব কর্মকান্ড ঝামেলাহীন উপায়ে পরিচালনা করতে পারবেন।

এ ছাড়া ওয়েবসাইটটিতে ‘ইসলামিক জীবন’ এবং ‘ইবাদত প্রতিদিন’ এই দুটি ফিচারে ক্লিক করলে সহজেই রোজা ও নামাজের সময়সূচি, বাংলা অর্থসহ আল কোরআন ও হাদিস পাঠসহ প্রতিদিনের ইবাদত সংক্রান্ত সব সেবা উপভোগ করতে পারছেন গ্রাহকেরা। ‘নগদ ইসলামিক’-এ অন্তর্ভুক্ত সকল ইসলামিক কনটেন্ট ‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’ দ্বারা অনুমোদিত।  

এ বিষয়ে ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য রাহেল আহমেদ বলেন, ‘অন্যান্য সেবার পাশাপাশি গ্রাহকদের শুধু মোবাইলের মাধ্যমে যাকাতের সঠিক হিসাব করে নেওয়ার সুবিধা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। তিন বছর ধরে চালু থাকা ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট ইতিমধ্যে ব্যাপক সাড়া পেয়েছে, সেই ধারাবাহিকতায় আগামীতেও আরো নতুন নতুন সংযোজনের মাধ্যমে সেবাটি প্রসারে আমরা আরো সচেষ্ট থাকব।’ 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি