বুধবার, আগস্ট ৫, ২০২৬
27.5 C
Dhaka

আরো আধুনিক ও প্রযুক্তি নির্ভর আউডি কিউ৭ গাড়ি বাংলাদেশে 

টেকভিশন ডেস্ক: অক্টোবর ১৫, ২০২০-এ আউডি কিউ ৭ গাড়ির ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহল্টজ, আউডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাদ নুসরাত খান এবং বিপণন ব্যবস্থাপক শীতাল তাসলিম।

আউডি কিউ ৭ মডেলের গাড়িটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় এবং এই সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি। পরিবারের নতুন ডিজাইনের এসইউভি গাড়িটি গতি এবং এর প্রযুক্তিগত বৈশিষ্ট্যে অনন্য। সতন্ত্র বৈশিষ্ট্য দেয়ার পাশাপাশি কিউ ৭ এর পরিবর্তিত ডিজাইন গাড়িটিকে আরো শক্তিশালী করেছে। আউডি কিউ ৭ গাড়িটিকে আরো আধুনিকায়ন করা হয়েছে দৃষ্টিনন্দনভাবে এবং প্রযুক্তিগতভাবে। এটি এখন আরো বড়, উন্নত এবং অসংখ্য নতুন প্রযুক্তি এবং বৈশিষ্ট্যসমৃদ্ধ। কিউ ৭ পুনরায় ডিজাইন করার সময় ডিজাইনরাগণ ফ্ল্যাগশিপ মডেল অ৮ খ এবং ছ৮-এর আদলে তৈরি করেছেন। সেইসাথে এর রাজকীয় প্রশস্ততা কিউ ৭ গাড়িটিকে করেছে আরো গতিশীল, সর্বাধুনিক এবং অত্যন্ত আরামদায়ক বৈশিষ্ট্যমন্ডিত।

নতুন ডিজাইনের অষ্টাভুজ আকৃতির একক ফ্রেম গ্রিল গাড়িটিকে করেছে শক্তিশালী, বলিষ্ঠ এবং দেখতে আকর্ষণীয়। নুতন কিউ ৭-এ আছে ৩ লিটার ভি৬ টার্বো চার্জড ইঞ্জিন এবং মাইল্ড হাইব্রিড প্রযুক্তি। যার সর্বাধিক আউটপুট হলো ৩৪০হর্স পাওয়ার এবং ৫০০ নিউটন মিটার টর্ক। আউডি কিউ ৭ মডেলের গাড়িটিতে রয়েছে ফোর হুইল ড্রাইভ কোয়াট্রো সহ ৮ স্পিড ট্রিপটোনিক ট্রান্সমিশন।

আউডি কিউ ৭-এর পাঁচটি সারসংক্ষেপ

আউডি কিউ ৭-এ আছে দুটি বড় টাচস্ক্রিন যা নিশ্চিত করে হ্যাপটিক এবং অ্যাকুয়েস্টিক ফিডব্যাক যা কিনা সম্পূর্ণ কাস্টমাইজড।

সামনে এবং পেছনের মেট্রিক্স এলইডি লাইট ঝকঝকে আলো দেয় যা চলার পথের নিরাপত্তা নিশ্চিত করে।

এতে আছে রেয়ার টাচস্ক্রিনের সাথে ফোর জোন এয়ার কন্ডিশনিং।

আউডি কিউ ৭-এ আছে স্বয়ংক্রিয়ভাবে দরজা বন্ধ হওয়ার প্রযুক্তি যা খুবই সুবিধাজনক এবং আরামদায়ক।

কিউ ৭-এর অ্যাডাপটিভ এয়ার সাসপেনশনে অফ রোড মোড সহ রয়েছে ৬টি পরিবর্তনযোগ্য রাইড মোড যার ফলে বাংলাদেশের বিভিন্ন স্থানে মসৃণভাবে চলাচল করতে পারে।

আর আউডি কিউ৭ মডেলের গাড়িটিতে আরো রয়েছে কনট্যুর লাইটিং প্যাকেজ, বস থ্রিডি অ্যাডভান্সড সাউন্ড সিস্টেম, ২০ ইঞ্চি অ্যালোয়, ডার্ক টিনটেড গ্লাস, প্যানারোমিক গ্লাস সানরুফ এবং কমফোর্ট কি।

গাড়িটি বাংলাদেশে পাওয়া যাবে ১.৫৮ কোটি টাকায়। বাংলাদেশ আউডি ব্র্যান্ডের অনুমোদিত প্রতিনিধি প্রগেস মোটরস ইমপোর্টস লিমিটেড থেকে আউডি কিউ ৭ মডেলের গাড়িটি ক্রয় করা যাবে। সমস্ত গাড়িগুলো দুই থেকে পাঁচ বছরের জন্য সীমাহীন মাইলেজ ওয়ারেন্টি সহ আসবে এবং বিক্রয় পরবর্তী সমস্ত সেবা ঢাকা শহরের তেজগাঁওয়ে অবস্থিত আউডি সার্ভিস সরবরাহ করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি