সোমবার, জুলাই ২৭, ২০২৬
28.3 C
Dhaka

আন্তর্জাতিক নারী দিবসে মেয়ে শিক্ষার্থীদের নিয়ে বিডিওএসএনের প্রজেক্ট কম্পিটিশন

টেকভিশন২৪ ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের স্নাতক পড়ুয়া নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে অনলাইনে আয়োজিত হল “উইডেভস প্রজেক্ট কম্পিটিশন”। তথ্য এবং প্রযুক্তি জগতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত এবং নারীদের প্রযুক্তিগত চিন্তাশক্তি এবং দক্ষতা প্রসারিত করতে আজ ৮ মার্চআয়োজিত হয় এই প্রতিযোগিতাটি।

চলতি বছরের নেতৃত্বেনারী: কোভিড ১৯ পৃথিবীতে সমান ভবিষ্যৎ লাভ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তির্জাতিক নারী দিবস। বাংলাদেশের প্রযুক্তি ক্ষেত্রে নারীদের কৃতিত্ব উদযাপন করতে বিডিওএসএন আয়োজন করেছে এই প্রজেক্ট কম্পিটিশনের।

এই প্রতিযোগিতায় বাংলাদেশের কিছু পরিচিত সমস্যার প্রযুক্তিগত সমাধান নিয়ে বিভিন্ন আইডিয়া উপস্থাপন করেন অংশগ্রহণ কারীরা। প্রতিযোগিতাটিতে অংশ নেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬৬জন নারী শিক্ষার্থী। প্রতিযোগিতার প্রথম ধাপে প্রায় ৩০টি দলে শিক্ষার্থীরাতাদের প্রোজেক্ট জমা দেন এবং আজ ৮ মার্চ অনলাইনে নির্বাচিত ১০টি দল অনলাইনে নিজেদের আইডিয়া উপস্থাপন করেন।

চিহ্নিত সমস্যা, সমাধানের বাস্তবিকতা, উপস্থাপন এবং প্রযুক্তিগত ব্যবহারের উপর বিচারকদের সুনির্দিষ্ট মূল্যায়নের মাধ্যমে আজ প্রতিযোজিতার বিজয়ী দল নির্বাচন করা হয়। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পোলারাইজ টিম, প্রথম রানার-আপ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টীম মীনা এবং বিজয়ী দল নির্বাচিত হয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি এর টিম গ্রিড। বিজয়ী দলকে যথাক্রমে তিন হাজার, পাঁচহাজার এবং দশ হাজার টাকা পুরস্কার সরূপ প্রদান করা হবে।

উল্লেখ্যযে, প্রতিযোগিতাটি বিডিওএসএন এর তিন বছর মেয়াদিই এসডিজি ফর বিডি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে। মূলত বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে নারীর অংশ গ্রহণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে প্রকল্পটি।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি