শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

পাঠাওয়ের বাইক সহ সব সার্ভিস চালু

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: সাধারণ মানুষের দৈনন্দিন আয়-রোজগারের কথা ভেবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ১১ আগস্ট (বুধবার) থেকে সারাদেশে কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত জানিয়ে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এদিন পুনরায় সব সেবা চালু করছে দেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম ‘পাঠাও’।

লকডাউন শিথিল হওয়ায় পাঠাওয়ের সেবাগ্রহীতারা পাঠাও মোটরসাইকেল ও কার অ্যাপভিত্তিক রাইড শেয়ারিংসহ প্ল্যাটফর্মটির  ‘ফুড’, ‘পার্সেল’,  ‘কুরিয়ার’, ‘হেলথ’ও অন্যান্য নিয়মিত সেবা বরাবরের মতোই পাবেন। এক্ষেত্রে প্ল্যাটফর্মটির সেবাগ্রহীতা ও সেবাদাতা উভয়কে যথাযথ স্বাস্থ্য সুরক্ষার মেনে চলার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারিকালে পাঠাও প্ল্যাটফর্মটির ব্যবহারকারীদের  স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় করোনাকালে পাঠাও তার সকল সেবাদাতাদের স্বাস্থ্য নিরাপত্তার ব্যাপারে যথাযথ প্রশিক্ষণ দিয়েছে ও প্রদান করেছে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদি)। এছাড়া, পাঠাও চালকরা যাতে মাস্কের প্রয়োজনীয়তা মেনে চলে তাই নতুন ফিচারও চালু করেছে পাঠাও।

অধিকন্তু, মহামারির এই সংকটে পাঠাওয়ের বিভিন্ন উদ্যোগ সমূহের মধ্যে রয়েছে, এটুআই এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্ল্যাটফর্মের ১০ হাজারের বেশি সম্মুখসারির করোনাযোদ্ধকে কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন করানো, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থার সহযোগিতায় পাঠাও হেলথ এবং পাঠাও ফার্মা চালু করা, ট্রান্সজেন্ডারদের পাঠাও ফুড- এ সেবাদাতা হিসেবে নিয়োগ দেয়া ও সম্প্রতি আকিজ বেকার্স লিমিটেড এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে করোনায় আক্রান্তদের জন্য ঢাকায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর মতো পদক্ষেপ।

পুনরায় রাইড শেয়ারিং সার্ভিসসহ প্ল্যাটফর্মটির সব সেবা চালু করা প্রসঙ্গে পাঠাও প্রেসিডেন্ট ফাহিম আহমেদ বলেন, “অর্থনীতির চাকা সচল রাখতে কঠোর লকডাউন শিথিলের সরকারি এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। মহামারির শুরু থেকেই পাঠাও প্ল্যাটফর্মটির ব্যবহারকারীদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। এবারও তার ব্যত্যয় হবে না। অফিস ও কলকারখানাসহ নিজ নিজ গন্তব্যে সাধারণ মানুষকে নিরাপদে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।”

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি