সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
29 C
Dhaka

আবারও ফুডপ্যান্ডায় বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট

১২০ টাকা পর্যন্ত ফুড অর্ডারে এবং ৫০ টাকা পর্যন্ত গ্রোসারি পেমেন্টে ছাড়। 

টেকভিশন২৪ ডেস্ক: করোনাকালে ঘরে হোক বা অফিসে, ঝটপট পছন্দের খাবার অর্ডার করতে ফুডপ্যান্ডার মতো ডেলিভারি সেবায় নির্ভরতা বাড়ছে নাগরিক জীবনে। আর তাই আরো সাশ্রয়ে খাবার অর্ডার করার সুযোগ নিয়ে ফুডপ্যান্ডায় বিকাশ পেমেন্টে চলছে আবারও ছাড়। ফুডপ্যান্ডায় খাবার অর্ডার করে বিকাশ পেমেন্ট করলে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ১২০ টাকা ডিসকাউন্ট। আগস্ট মাসজুড়ে বিভিন্ন রেস্টুরেন্টে ন্যূনতম ১৩০ টাকার অর্ডারে সর্বোচ্চ ৬০ টাকা ছাড় পাবেন গ্রাহক। অফার চলাকালীন ২টি ফুড অর্ডারে সর্বোচ্চ ১২০ টাকা ডিসকাউন্ট পেতে পারেন। পাশাপাশি গ্রোসারি পেমেন্টেও রয়েছে সর্বোচ্চ ৫০ টাকা ছাড়।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডায় বিকাশ পেমেন্ট যুক্ত হওয়ার পর থেকেই অসংখ্য গ্রাহক ডিজিটাল পেমেন্টের এই সেবাটি গ্রহণ করছেন। বিশেষ করে কোভিড পরিস্থিতিতে ক্যাশ লেনদেন ছাড়াই খাবার বা পণ্যের হোম ডেলিভারি গ্রাহকদের বাড়তি সুরক্ষা নিশ্চিত করছে।

বিকাশ পেমেন্ট করার সময় গ্রাহককে BKASHFP60 কোডটি ব্যবহার করে সর্বোচ্চ ৬০ টাকার ছাড়টি গ্রহণ করতে হবে। অফার চলাকালীন একজন গ্রাহক দুই বার এই অফারটি নিতে পারবেন।

এছাড়া প্যান্ডামার্ট ও শপ-এ গ্রাহকরা BKASHFP50 কোডটি ব্যবহার করে ন্যূনতম ৫০০ টাকার গ্রোসারি অর্ডারে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ১০% ছাড় পাবেন। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই অফারটি নিতে পারবেন।

ফুডপ্যান্ডায় পেমেন্ট বিকাশ করা একদম সহজ। এ জন্য গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টটি ফুডপ্যান্ডায় পেমেন্ট পদ্ধতির তালিকায় সেভ করতে হবে। একবার অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেলে এবং বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে গ্রাহকরা তাদের প্রয়োজনমতো পেমেন্ট করতে পারবেন ক্যাশ টাকা স্পর্শ না করেই।

অফারগুলোর আরও বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/bn/foodpanda ওয়েবসাইটে। কীভাবে বিকাশ একাউন্ট অ্যাড করা যাবে তা জানতে গ্রাহক ভিজিট করতে পারেন https://youtu.be/eLMEynFggLs – এই লিংকে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি