বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
33.8 C
Dhaka

আইফোন ১৫ দ্রুত গরম হওয়ার কারণ জানাল অ্যাপল

টিভি২৪ আইডেস্ক: নতুন আইফোন ১৫ সিরিজের ফোনগুলো গত ২২ সেপ্টেম্বর বাজারে ছাড়ে অ্যাপল। ব্যবহারের কিছুদিনের মধ্যেই ক্রেতারা অভিযোগ করছে, সিরিজটির আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স মডেল দুটি খুবই দ্রুত গরম হয়ে যাচ্ছে, এতটাই গরম হচ্ছে যে, হাতে ধরে রাখা যাচ্ছে না।

আইফোনে নতুন টাইটানিয়াম বডির জন্য এমনটি হচ্ছে বলে অনেকে ধারণা করছেন। তবে অ্যাপল প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটকে দ্রুত গরম হওয়ার কারণ ব্যাখ্যা করে বলে, হার্ডওয়্যার নয় বরং নতুন আইওএস ১৭ এর ত্রুটিসহ অন্যান্য কারণে সমস্যাটি তৈরি হয়েছে।

কোম্পানিটি দাবি করে, টাইটানিয়াম ফ্রেম ও অ্যালুমিনিয়াম গঠন এই সমস্যার জন্য দায়ী নয় এবং আগের প্রো মডেলগুলোতে ব্যবহার করা স্টেইনলেসস্টিলের তুলনায় এবারের ফোনগুলো তাপ আরও ভালোভাবে বের করে দেয়।

প্রো মডেলগুলো গরম হওয়ার পেছনে অ্যাপল কিছু কারণ চিহ্নিত করে প্রতিবেদকে জানায়, ডিভাইসগুলো নতুন তাই প্রথম কিছুদিন সেটআপ বা রিস্টোরের জন্য ফোনগুলোর ব্যাকগ্রাউন্ডে অনেক কার্যকলাপ সক্রিয় থাকে। তা ছাড়া আইওএস ১৭ এর কিছু ত্রুটি রয়েছে যা পরবর্তী আপডেটে ঠিক করে দেয়া হবে।

প্রযুক্তি বিষয়ক বিশ্লেষক ফারুক করকমাজ এক ভিডিওতে দেখান, আইফোন ১৫ প্রো ম্যাক্সে ইনস্টাগ্রাম চালু করার পর এক মিনিটের মধ্যে ফোনটির তাপমাত্রা ৯৮ ডিগ্রিতে উঠে যায়। আইফোন ১৪ প্রো মাক্সে আইওএস ১৭ এর আপডেটের পরেও একই ঘটনা ঘটে।

অ্যাপল বলছে, আইওএস ১৭ এর থার্ড পার্টি অ্যাপ যেমন ইনস্টাগ্রাম, অ্যাসফাল্ট ৯ ও উবার অ্যাপগুলো আইফোনের এ১৭ প্রো ভিত্তিক সিপিউর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তাই আইফোন গরম হওয়ার বিষয়টি স্বাভাবিক। সমস্যাগুলো সমাধানে অ্যাপল অ্যাপ ডেভেলপারদের সঙ্গে কাজ করছে। ফলস্বরূপ, ইনস্টাগ্রাম অ্যাপ ২৭ সেপ্টেম্বর নতুন আপডেট নিয়ে এসেছে। তবে, ইনস্টাগ্রাম, অ্যাসফাল্ট ৯ ও উবার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্সে ইউএসবি–সি ব্যবহার করা হয়েছে যা ইউএসবি–সি অ্যাডাপ্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কোম্পানি বলছে, ফোনগুলোর সর্বাধিক ২৭ ওয়াট চার্জিং নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। কেউ যদি ২০ বা তার চেয়ে বেশি ওয়াটের চার্জার ব্যবহার করে তাহলে ফোনগুলো সাময়িকভাবে গরম হয়ে যাবে। তবে কবে নাগাদ আইওএস ১৭ এর নতুন আপডেট আসবে সে সম্পর্কে অ্যাপল কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি।

আইওএস ১৭ এর নতুন আপডেট আসার আগে আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্সের অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে কিছু পদক্ষেপ গ্রহণ করা যায়। ফোনের কন্ট্রোল সেন্টার বা সেটিংসের ব্যাটারি সেকশনে গিয়ে ‘লো পাওয়ার মোড’ চালু করতে হবে। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে সচল থাকা অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে, রিফ্রেশ ৬০ হার্টজ হবে এবং ব্রাইটনেস লেভেলও কমবে। সরাসরি সূর্যের আলোর নিচে বা অতিরিক্ত গরম পরিবেশে ফোনগুলো বেশিক্ষণ রাখা যাবে না। আবার কোনো অ্যাপের জন্য এই তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে বলে মনে হলে সেটিংসের জেনারেল সেকশন থেকে অ্যাপটির ব্যাকগ্রাউন্ড রিফ্রেশ অপশন বন্ধ করে দিতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

ডটবিডি ডোমেইনের অনুমোদিত রিসেলার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ডোমেইন নিবন্ধন সেবায় যুক্ত হয়েছে ইন্টারনেট...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সর্বশেষ

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশি-বিদেশি ব্র্যান্ড ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মানসম্মত পণ্য...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন অফিসের কাজ, অনলাইন ক্লাস, স্টাডি কিংবা...

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১৩ নির্বাহী সদস্যকে বহিষ্কার

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) এর সাংগঠনিক শৃঙ্খলা,...

এটমিক রিপোর্টার্স বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট শামীমা, সেক্রেটারি শরীফুল

টেকভিশন২৪ ডেস্ক: বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি