শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
29 C
Dhaka

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে। ফুটবল উন্মাদনায় যখন পুরো দেশ উচ্ছ্বসিত, তখন অসংখ্য পরিবার তাদের বসার ঘরকে যেন ছোট্ট এক স্টেডিয়ামে পরিণত করেছে। প্রাণবন্ত লাইভ সম্প্রচারিত ম্যাচ উপভোগের অভিজ্ঞতা নিশ্চিত করতে অনেকেই শাওমির বড় পর্দা ও উচ্চ রিফ্রেশ রেটের স্মার্ট টিভি বেছে নিয়েছেন।

বিভিন্ন ধরনের ক্রেতাদের চাহিদা, বৈচিত্র্যময় পছন্দ ও বাজেটের কথা বিবেচনায় রেখে শাওমি তাদের স্মার্ট টিভি পোর্টফোলিওতে দুটি ভিন্ন সিরিজে মোট ৯টি মডেল নিয়ে এসেছে। ফ্ল্যাগশিপ শাওমি টিভি এস মিনি এলইডি ২০২৬ সিরিজে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি, অ্যাডভান্সড লোকাল ডিমিং, সর্বোচ্চ ১,২০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, গেম বুস্টসহ ১৪৪ হার্জ নেটিভ রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও, চমৎকার সিনেম্যাটিক ভিউয়িং ও নেক্সট-জেনারেশন গেমিংয়ের জন্য এতে ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, এই লাইনআপকে সমৃদ্ধ করতে শাওমি টিভি এ প্রো ২০২৬ সিরিজে রয়েছে ৪কে কিউএলইডি ডিসপ্লের সাথে সিনেমা-গ্রেড কালার অ্যাকিউরেসি, ফিল্মমেকার মোড ও ডলবি অডিও, যা প্রাণবন্ত ভিজ্যুয়াল ও স্মুথ বিনোদন নিশ্চিত করে। উভয় সিরিজের টিভিতেই ব্যবহারকারী ৪কে রেজ্যুলুশন, এমইএমসি মোশন এনহ্যান্সমেন্ট, গুগল টিভি, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপল এয়ারপ্লে ও উন্নত অডিও প্রযুক্তি উপভোগ করতে পারবেন; যা প্রতিটি পরিবারের জন্য স্মার্ট ও স্বাচ্ছন্দ্যময় বিনোদনের অভিজ্ঞতা নিশ্চিত করে।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “ফুটবল এমন একটি খেলা, যা লাখো মানুষকে একত্রিত করার অনন্য ক্ষমতা রাখে। এবারের টুর্নামেন্টে আমরা দেখেছি, সেই উচ্ছ্বাস কীভাবে দেশের অসংখ্য পরিবারকে তাদের হোম স্ক্রিন আপগ্রেড করতে অনুপ্রাণিত করেছে। তবে, টুর্নামেন্ট শেষ হলেও এই উদ্দীপনা থেমে থাকছে না। আমাদের স্মার্ট টিভিগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন সারাবছরই লাইভ স্পোর্টস, মুভি নাইট বা প্রতিদিনের বিনোদনে দর্শকরা স্টেডিয়ামের মতোই অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। যারা পুরো ফুটবল মৌসুমে রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে শাওমির ওপর আস্থা রেখেছেন তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

শাওমির ‘কানেক্টেড স্মার্ট লাইফস্টাইল’ ভিশনের অংশ হিসেবে, এই নতুন স্মার্ট টিভি লাইনআপটি দেশের সকল অনুমোদিত শাওমি স্টোর ও পার্টনার রিটেইল শপগুলোতে পাওয়া যাচ্ছে। ফ্ল্যাগশিপ শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজের ৯৮ ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম  ৪,৯৯,৯৯৯ টাকা, ৮৫ ইঞ্চি  ২,৪৫,৯৯৯ টাকা, ৭৫ ইঞ্চি  ১,৭৯,৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি  ১,৪১,৯৯৯ টাকা ও ৫৫ ইঞ্চি  ১,০৩,৯৯৯ টাকা। অন্যদিকে, শাওমি টিভি এ প্রো ২০২৬ সিরিজের ৭৫ ইঞ্চি ভ্যারিয়েন্টেটি  ১,৫৩,৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি  ১,১৫,৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চি  ৮৪,৯৯৯ টাকা ও ৪৩ ইঞ্চি  ৫৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি