শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
29 C
Dhaka

ট্রাফিক আইন লঙ্ঘনে কাটা যাবে পয়েন্ট, চালু হচ্ছে ‘আরএসপিএস’ অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: ট্রাফিক আইন লঙ্ঘন করলে এবার চালকদের ড্রাইভিং লাইসেন্সের নির্ধারিত পয়েন্ট কাটা যাবে। পয়েন্ট শূন্য হয়ে গেলে লাইসেন্স স্থগিত বা বাতিল হওয়ার ঝুঁকিও থাকবে। এ ব্যবস্থাকে কার্যকর করতে দেশজুড়ে চালু হতে যাচ্ছে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম (আরএসপিএস)’ নামে একটি অ্যাপ।

মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১(১) ধারা অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকবে। সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর তফসিল-৪ অনুযায়ী নির্দিষ্ট ট্রাফিক অপরাধে এসব পয়েন্ট কাটা হবে।

এছাড়া আইনটির ৬৬ থেকে ১০৬ নম্বর ধারায় বিভিন্ন অপরাধে অর্থদণ্ড, কারাদণ্ড এবং পয়েন্ট কাটার বিধান রয়েছে।

এ আইন কার্যকর ও বাস্তবায়ন জোরদার করতে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) নামে একটি অ্যাপস ডেভেলপ করা হয়েছে, যা শিগগিরই সারাদেশে একযোগে চালু করা হবে।

বিআরটিএ আরও জানায়, একই ধরনের অপরাধ বারবার করলে বা নির্ধারিত পয়েন্ট শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বা বাতিল করা হতে পারে।

এ অবস্থায় সব চালককে সড়ক পরিবহন আইন ও বিধিমালা মেনে দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি