রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
26 C
Dhaka

বন্যার্তদের পাশে রবি

টেকভিশন২৪ ডেস্ক: সাম্প্রতিক বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে দেশের ফোরজি এবং মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড ।

বন্যাকবলিত এলাকা জুড়ে হাজারো পানিবন্দি পরিবারের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় খাগড়াছড়ি, নোয়াখালী ও ফেনীতে ১০,০০০ প্যাকেট ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার পদক্ষেপ নিয়েছে রবি, ইতোমধ্যেই ৩০০০ এর বেশি প্যাকেট বিতরণ করা হয়েছে। পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা দুরূহ হয়ে পড়লেও সশস্ত্র বাহিনীর সহায়তায় ফেনী থেকে প্রায় ৫০০ মানুষকে নিরাপদস্থলে পৌঁছে দিয়েছে রবি। 

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাত্মক সহযোগিতায় ও নেটওয়ার্ক কর্মীদের নিরলস প্রচেষ্টায় ফেনীতে এ পর্যন্ত রবির প্রায় সব টাওয়ার সচল হয়েছে।

বন্যার্তদের যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে ফ্রি মিনিট ও ইন্টারনেট দেয়ার পাশাপাশি স্বেচ্ছাসেবীদের রবি দিচ্ছে ৫০০০ সিম, সাথে ফ্রি ২০০ মিনিট টকটাইম ও ৫জিবি ডাটা। এছাড়াও ৭৫০০০ রিটেলারদের দেয়া হচ্ছে ফ্রি মিনিট ও ইন্টারনেট সেবা। রবি স্বাস্থ্যসেবা বিষয়ক ‍অ্যাপ হেলথ প্লাস এর সৌজন্যে বন্যাদুর্গত অঞ্চলের রবি গ্রাহকেরা যেকোনো সময় ফ্রি-তে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন ২৮৪৭৭৮ নম্বরে কল করে। পাশাপাশি এসকল অঞ্চলের গ্রাহকদের ফ্রিতে সিম রিপ্লেসমেন্ট সুযোগও করে দিচ্ছে রবি।

রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “সমাজের প্রতি দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থাকতে রবি প্রতিশ্রুতিবদ্ধ। রবির ব্র্যান্ড স্লোগান পারবে তুমিও” এর আলোকে আমরা বিশ্বাস করি সকলের ঐক্যবদ্ধ সহযোগিতায় এই দুর্যোগও আমরা সফলভাবে কাটিয়ে উঠতে পারবো।”

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে...

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি