শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

এসওসি গঠনে হাইব্রিড মডেলকে বেছে নিচ্ছে অধিকাংশ প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: সাইবার হুমকির জটিলতা বাড়তে থাকায় সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) গঠনের ক্ষেত্রে আউটসোর্সড বা হাইব্রিড মডেলের দিকে ঝুঁকছে বিশ্বের বেশিরভাগ প্রতিষ্ঠান। সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কির একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৯০ শতাংশ-এর বেশি প্রতিষ্ঠান এসওসি গঠনের সময় পুরোপুরি নিজস্ব ব্যবস্থার বদলে আংশিক বা সম্পূর্ণ আউটসোর্সড মডেলকে বেশি কার্যকর মনে করছে।

জরিপ অনুযায়ী, ৬৪ শতাংশ প্রতিষ্ঠান তাদের এসওসি কার্যক্রম আংশিকভাবে আউটসোর্স করার পরিকল্পনা করছে, আর ২৮ শতাংশ প্রতিষ্ঠান পুরোপুরি ‘এসওসি-অ্যাজ-আ-সার্ভিস’ মডেল গ্রহণে প্রস্তুত। বিপরীতে, মাত্র ৭ শতাংশ প্রতিষ্ঠান সম্পূর্ণ ইন-হাউস এসওসি বজায় রাখতে চায়। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠানগুলো প্রযুক্তিগত ও অপারেশনাল কাজ যেমন সিকিউরিটি সলিউশন ডেপ্লয়মেন্ট, এসওসি ডিজাইন, ২৪/৭ মনিটরিং এবং প্রথম ও দ্বিতীয় স্তরের সিকিউরিটি অ্যানালিস্টদের কাজ বাইরের সেবাদাতার মাধ্যমে সম্পন্ন করতে আগ্রহী।

এ বিষয়ে ক্যাসপারস্কির সিকিউরিটি অপারেশনস সেন্টার-এর প্রধান সের্গেই সোলদাতভ বলেন, “এখন অনেক প্রতিষ্ঠান এসওসির কাজ পুরোপুরি বা আংশিকভাবে আউটসোর্স করছে, কারণ এতে তাদের দৈনন্দিন ও প্রযুক্তিগত ঝামেলা কমে যায়। এসব নিয়মিত কাজ বাইরের বিশেষজ্ঞদের কাছে দিলে প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এবং জটিল সাইবার হামলার মোকাবিলায় বেশি মনোযোগ দিতে পারে। একই সঙ্গে এতে খরচও তুলনামূলকভাবে কমে আসে এবং জনবল ও প্রযুক্তি আরও ভালোভাবে ব্যবহার করা সম্ভব হয়। সব মিলিয়ে, এই মডেল এসওসিকে শুধু একটি প্রযুক্তিগত বিভাগ নয়, বরং ব্যবসা সচল রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তিতে পরিণত করছে।”

এসওসি গঠনের পরিকল্পনা করা প্রতিষ্ঠানগুলোর জন্য ক্যাসপারস্কি পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি এসওসি কনসাল্টিং, ক্যাসপারস্কি এসআইইএম, ক্যাসপারস্কি নেক্সট এবং ক্যাসপারস্কি থ্রেট ইন্টেলিজেন্স যেগুলো সমন্বিতভাবে প্রোঅ্যাকটিভ, বুদ্ধিমান ও এন্ড-টু-এন্ড সাইবার নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি