বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
24 C
Dhaka

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে সাইবার অপরাধীরা। ফুটবলপ্রেমীদের লক্ষ্য করে ভুয়া স্ট্রিমিং, বেটিং ও ম্যাচ পূর্বাভাস ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার চেষ্টা বাড়ছে বলে সতর্ক করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।

ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, ১১ জুন টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটের আদলে তৈরি অন্তত ৩৩৬টি ভুয়া ডোমেইন শনাক্ত করা হয়েছে। এসব ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীদের বিনামূল্যে খেলা দেখার প্রলোভন দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে নিবন্ধনের পর ‘লাইফটাইম টুর্নামেন্ট অ্যাক্সেস’-এর নামে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পরিশোধ করতে বলা হয়। এতে অর্থ হারানোর পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকিও তৈরি হয়।

প্রতারকরা ভুয়া বেটিং ও ম্যাচ পূর্বাভাস ওয়েবসাইটের মাধ্যমেও ব্যবহারকারীদের টার্গেট করছে। এসব প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার অজুহাতে নাম, ই-মেইল ঠিকানা ও ফোন নম্বরের মতো সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার করলে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকিও বেড়ে যায়।

ক্যাসপারস্কির সিনিয়র ওয়েব কনটেন্ট বিশ্লেষক ওলগা আলতুখোভা বলেন, “বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই প্রতারকরা অনলাইনে ম্যাচ দেখার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিভিন্ন ভাষায় ভুয়া স্ট্রিমিং ও বেটিং সেবা চালু করছে। তাই ব্যবহারকারীদের উচিত শুধু অফিসিয়াল সম্প্রচার মাধ্যম ব্যবহার করা এবং অনলাইনে আরও সতর্ক থাকা।”

গবেষণায় আরও দেখা গেছে, ফুটবলপ্রেমীদের লক্ষ্য করে ফিশিং ই-মেইলও পাঠানো হচ্ছে। এসব ই-মেইলে ভুয়া ম্যাচ বিশ্লেষণ বা জয়ের পূর্বাভাসের নামে অর্থ পরিশোধ কিংবা ক্ষতিকর লিংকে ক্লিক করতে প্রলুব্ধ করা হয়। এক ঘটনায় ব্যবহারকারীদের তথাকথিত ‘বিশেষ ম্যাচ বিশ্লেষণ’ পাওয়ার জন্য ২০০ অস্ট্রেলিয়ান ডলার পরিশোধ করতে বলা হয়েছিল, যা সরাসরি আর্থিক প্রতারণার ঝুঁকি তৈরি করেছে।

ক্যাসপারস্কি ব্যবহারকারীদের ওয়েবসাইটের ঠিকানা ও বানান ভালোভাবে যাচাই করার, শুধুমাত্র বিশ্বস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহারের এবং সন্দেহজনক ই-মেইল বা লিংক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) চালু রাখা, অ্যাকাউন্টের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহারেরও সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি