বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28.3 C
Dhaka

এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর এওয়ান ইস্পোর্টস

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সফল পাবজি মোবাইল গেমিং দল এওয়ান ইস্পোর্টস-এর সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসির তারুণ্যনির্ভর ব্র্যান্ড এয়ারটেল। এই অংশীদারিত্বের আওতায় এ ওয়ান ইস্পোর্টস বিভিন্ন টুর্নামেন্ট, লাইভ স্ট্রিম ও ডিজিটাল কনটেন্টে আনুষ্ঠানিকভাবে এয়ারটেলের প্রতিনিধিত্ব করবে। দেশে-বিদেশে যেখানেই দলটি খেলবে, সেখানে তারা এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে।

এ ওয়ান ইস্পোর্টস পাবজি মোবাইলের একটি সফল দল। দলটি প্রথম বাংলাদেশি দল হিসেবে পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। তারা তিনবার পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে। এ ছাড়া দলটি এয়ারটেল গেমিং এরিনার প্রথম মৌসুমের চ্যাম্পিয়ন।

বাংলাদেশে ইস্পোর্টসের পরিসর বাড়ছে। তরুণদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মোবাইল গেমিং প্রতিযোগিতা। মোবাইল গেমিং ও ইস্পোর্টস কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এয়ারটেল এবং এ ওয়ান ইস্পোর্টসের এই অংশীদারিত্ব। এই সহযোগিতা বাংলাদেশের গেমার ও ইস্পোর্টস কমিউনিটির প্রতি এয়ারটেলের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির অংশ।

এ বিষয়ে এ ওয়ান ইস্পোর্টসের দলনেতা মো. আবদুল জব্বার শাকিল বলেন, “এয়ারটেলের সঙ্গে অংশীদারিত্ব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের গেমিং ও ইস্পোর্টসকে উৎসাহ দিয়ে আসছে। এই সহযোগিতা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সহায়ক হবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি