বুধবার, অক্টোবর ৭, ২০২৬
29.8 C
Dhaka

চীনে আইফোনের বিক্রি কমেছে

টেকভিশন২৪ ডেস্ক : চীনের স্মার্টফোন বাজারে অ্যাপলের র‍্যাংকিং তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে নেমে এসেছে। মূলত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে (এপ্রিল-জুন) চীনে আইফোনের বিক্রি কমেছে ৬ দশমিক ৭ শতাংশ। এর ফলে দেশটিতে হুয়াওয়ের মতো টেক জায়ান্টের সঙ্গে প্রতিযোগিতার প্রভাব পড়েছে আইফোন বিক্রিতে। বাজার গবেষণা সংস্থা ক্যানালিসের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।

ক্যানালিসের প্রতিবেদনের অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল-জুন পর্যন্ত সময়ে চীনে আইফোন বিক্রি হয়েছে ৯৭ লাখ ইউনিট। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রির পরিমাণ ছিল ১০৪ লাখ ইউনিট। অন্যদিকে, এ বছরের এপ্রিল-জুন প্রান্তিকে চীনে বছরওয়ারি হিসাবে হুয়াওয়ের বিক্রি বেড়েছে ৪১ শতাংশ। এ সময় দেশটিতে ১০৬ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে কোম্পানিটি। বিশেষজ্ঞরা বলছেন, এপ্রিলে আইফোনের সমতুল্য হিসেবে বিবেচিত হুয়াওয়ের পিউরা সেভেনটি সিরিজ বাজারে আসা এ প্রবৃদ্ধির অন্যতম কারণ।

প্রতিবেদনে আরো বলা হচ্ছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির স্মার্টফোন বাজারে অ্যাপলের হিস্যা ১৪ শতাংশে নেমে এসেছে, যেখানে ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলের বাজার হিস্যা ছিল ১৬ শতাংশ।

টেকটাইমসে প্রকাশিত আরেক প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে আইফোন বিক্রি কমেছে ৩৩ শতাংশ। জানুয়ারিতেও অ্যাপলের বিক্রি ছিল নিম্নমুখী।

ক্যানালিসের প্রতিবেদন বলছে, চীনে এ বছর এপ্রিল-জুন প্রান্তিকে সামগ্রিকভাবে স্মার্টফোনের বিক্রি বেড়েছে ১০ শতাংশ। এর মধ্যে ১৯ শতাংশ বাজার হিস্যা নিয়ে ভিভো শীর্ষে। এছাড়া এ সময় অপোর বাজার হিস্যা ১৬ এবং অনর ও হুয়াওয়ের বাজার হিস্যা ১৫ শতাংশ বলে জানিয়েছে সংস্থাটি। 

ক্যানালিসের গবেষণা বিশ্লেষক লুকাস ঝং বলেন, ‘দেশীয় নির্মাতারা ইতিহাসে প্রথমবারের মতো চীনের স্মার্টফোন বাজারে শীর্ষ পাঁচটি অবস্থান দখল করে বাজারে নেতৃত্ব প্রদর্শন করেছে। অন্যদিকে অ্যাপল এ বাজারে নিজেদের প্রবৃদ্ধির চাপের সম্মুখীন।’

এই সপ্তাহের জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি